Friday, March 6, 2026
26.7 C
Kolkata

কেন দূরত্ব বজায় রেখে বৈঠক করলেন রুশ প্রেসিডেন্ট ও ফরাসি প্রেসিডেন্ট

ইউক্রেন সঙ্কট নিয়ে কথা বলার সময় দূরত্ব বজায় রেখে বৈঠক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন ইস্যুতে ফরাসি প্রেসিডেন্টের রাশিয়া সফরের সময় এ ঘটনা ঘটে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার মস্কো সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দূরত্ব বজায় রেখে বৈঠক করেছেন। ইউক্রেন ইস্যুতে দু’শীর্ষ নেতার দীর্ঘ আলোচনার সময় এ ঘটনা ঘটে। এ বিষয়ে ফরাসি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ দু’সূত্র থেকে জানা গেছে, এ সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করার আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে করোনা পরীক্ষার জন্য বলেছিল রুশ কর্তৃপক্ষ। কিন্তু, ফরাসি প্রেসিডেন্টের ডিএনএ যাতে রাশিয়ার হাতে না পড়ে, তার ব্যবস্থা করতে গিয়ে করোনা পরীক্ষা করতে সম্মত হননি ইমানুয়েল ম্যাক্রোঁ। এ কারণেই ইমানুয়েল ম্যাক্রোঁকে রুশ প্রেসিডেন্টের সাথে দূরত্ব বজায় রেখে বৈঠক করতে বলা হয়।এ বিষয়ে রুশ কর্তৃপক্ষের বক্তব্য ছিল, ফরাসি প্রেসিডেন্টকে করোনার পিসিআর টেস্ট করতে হবে। যদি তিনি পিসিআর টেস্ট না করেন তবে তাকে দূরত্ব বজায় রেখে রুশ প্রেসিডেন্টের সাথে বৈঠক করতে হবে। এ বিষয়ে রুশ কর্তৃপক্ষের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ করোনার পিসিআর টেস্ট করতে রাজি ছিলেন না এবং বলেছেন এতে রাশিয়ার কোনো ক্ষতি হবে না। কিন্তু, তিনি করোনার পিসিআর টেস্ট করতে সম্মত না হওয়ায় তাকে রুশ প্রেসিডেন্টের সাথে ছয় মিটার (২০ ফুট) দূরত্ব বজায় রেখে বৈঠক করতে হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্যের সুরক্ষার জন্যই এটা করা হয়েছে। এতে কোনো রাজনীতি ছিল না।’লম্বা টেবিলে দীর্ঘ দূরত্ব রেখে বৈঠক করার বিষয়টি বিভিন্ন আলোকচিত্রেও ফুটে উঠেছে। এ বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য স্থানে বিশেষ করে কূটনীতিক মহলে বিদ্রুপাত্মক মন্তব্য করা হচ্ছে। বলা হচ্ছে, পুতিন এভাবে দূরত্ব বজায় রেখে বৈঠক করার মাধ্যমে একটি বার্তা দিতে চাচ্ছেন।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories