Wednesday, October 28, 2026
27 C
Kolkata

গোপালগঞ্জে স্কুলছাত্রী অপহরন

শান্ত রাজীব
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করার অভিযোগে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।

এ ব্যাপারে গত ২৪ সেপ্টেম্বর কাশিয়ানী থানায় অপহরণের অভিযোগে হাফিজুর কাজী ও তার মা স্বরূপ জানকে আসামি করে একটি অপহরণ মামলা (মামলা নং ১৯/২০২০) দায়ের করেন অপহৃত দিপা মল্লিক (১৬) এর বড় ভাই দীপক কুমার মল্লিক।

মামলা সূত্রে জানাগেছে, গত ১৫ সেপ্টেম্বর নিজামকান্দি গ্রামের মুসা মোল্লার ছেলে গিয়াস মোল্লার নিকট  ভোরে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে একই গ্রামের আক্তার কাজীর ছেলে হাফিজুর কাজী (৩৮) ও তার মা স্বরূপ জানের (৫৫) যোগসাজশে ছেলে হাফিজুর কাজী ইজিবাইকে জোরপূর্বক দিপা মল্লিক কে অপহরণ করে বিশ্বরোড হয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরে দিপাকে খুঁজে না পেয়ে ঘটনার প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে পরিবারের পক্ষ থেকে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রকাশ বোস ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দায়েরের সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে জানান, অপহৃত দিপা মল্লিককে উদ্ধার ও আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Hot this week

কর্ণাটকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বড় ধাক্কা, এসআইআর-এ বাদ গেল ১ কোটিরও বেশি নাম!

কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া...

‘প্লাজা হোটেলে ধর্ষণ, ছিঁড়ে দেওয়া হয় পোশাক’! ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন মিস সুইৎজারল্যান্ডের

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ তুলেছেন...

তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠকের অভিযোগে বীরভূমে বিজেপি নেতাদের ঘিরে বিক্ষোভ,ছোড়া হলো ডিম

বীরভূমে দলেরই কয়েক জন নেতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন...

Topics

কর্ণাটকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বড় ধাক্কা, এসআইআর-এ বাদ গেল ১ কোটিরও বেশি নাম!

কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া...

‘প্লাজা হোটেলে ধর্ষণ, ছিঁড়ে দেওয়া হয় পোশাক’! ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন মিস সুইৎজারল্যান্ডের

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ তুলেছেন...

নজরে পুরভোট, বিজেপির প্রার্থী বাছাই করতে ফের রাজ্যে নীতিন নবীন!

ছর শেষের পুরভোটকে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করেছে...

Related Articles

Popular Categories