Friday, October 23, 2026
30 C
Kolkata

নাটোরে হাট ইজারাদারের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা।

এনবিটিভি নিউজ ডেস্ক:
নাটোরের কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাট ইজারাদারের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকার কালিকাপুর স্কুল মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মীর আসাদুজ্জামান, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন, শ্রমিক লীগ নেতা মোস্তারুল আলম সহ খামারি, ইজারাদার এবং গরু ব্যবসায়ীরা।

এ সময় পুলিশ সুপার খামারি ব্যবসায়ী এবং ইজারাদারদের কাছে তাদের সমস্যার কথা শোনেন। পুলিশ সুপার লিটন কুমার সাহা সবাইকে আশ্বস্ত করে বলেন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশুর হাটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সেইসঙ্গে পরিবহনে চাঁদাবাজি বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। খামারিদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের পশু এক জেলা থেকে অন্য জেলায় আনা-নেয়া করার ব্যাপারেও পুলিশ সহযোগিতা করবে।

Hot this week

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

Related Articles

Popular Categories