Saturday, October 24, 2026
30 C
Kolkata

যশোরের নতুন ডিসি দায়িত্ব নিচ্ছেন আগামী মঙ্গলবার ‌৷

যশোরের জেলা প্রশাসক হিসেবে নিযুক্ত হওয়া উপসচিব মো. তমিজুল ইসলাম খান আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন।
এর আগেই তিনি যশোর আসবেন। আগামী রোববার বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফকে বিদায় সংবর্ধনা দেওয়া হবে। সেই অনুষ্ঠানে থাকবেন নতুন ডিসি তমিজুল।
আজ রাতে মো. তমিজুল ইসলাম খান সাংবাদিকদের এই তথ্য দিয়েছেন।
এর আগে ২৫ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের উপসচিব মো. তমিজুল ইসলাম খানকে যশোরের জেলা প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়। ওই দিনই জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়। গেল ৫ জুন জনপ্রশাসনের যে ১২৩ কর্মকর্তাকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছিল, মোহাম্মদ শফিউল আরিফ তাদের একজন। ১৮তম বিসিএসের এই কর্মকর্তা ২০১৯ সালের ২৫ জুন যশোরের জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন।

Hot this week

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের ভারও জ্ঞানেশের হাতেই!’ আরটিআইয়ে অস্বস্তিতে কেন্দ্রের ভূমিকা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে নির্বাচন কমিশনের...

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Topics

Related Articles

Popular Categories