Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

নাটোরের গুরুদাসপুরে শাশুড়ির নির্যাতনে গৃহবধূর আত্মহত্যা:

শিমুল আলী,
স্টাফ রিপোর্টার নাটোরঃ-

নাটোরের গুরুদাসপুর উপজেলার পোয়ালশুড়া কান্দিপাড়া গ্রামে এক গ্রহবধু আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার বিকেলে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্বার করেছেন গুরুদাসপুর থানা পুলিশ। পুলিশ লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করেছেন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার পোয়ালশুড়া কান্দিপাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের ফারুক ফকিরের মেয়ে শারমিন আক্তার (২২) এর সাথে একই উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পোয়ালশুড়া কান্দিপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সোহাগ (২৭) সাথে ১ বছর পূর্বে প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ে হয় বিয়ের পর থেকে স্বামীর সংসারে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ লেগে থাকতো। শ্বাশুড়ির সাথে মাঝে মধ্যেই যৌতুক নিয়ে শারমিনের কথা কাটাকাটি হতো। প্রায়ই যৌতুকের টাকার জন্য তার শ্বাশুড়ি তাকে চাপ প্রয়োগ করতো। শত চেষ্টা করেও মেয়েটা ১ বছর ঘরসংসার করে আসছিলো।
বৃহস্পতিবার সকালে শ্বাশুড়ি আবারও গালিগালাজ করলে সে চিরকুট লিখে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। চিরকুটে শারমিন লিখে, আমার বাবা তিন লক্ষ টাকা দেওয়ার পরেও আমার শ্বাশুড়ি আমাকে জালায়। তার মন ভরে নাই। আপনেরা সবাই দেখেন তার বিটাক কত কোটি টাকা দিয়ে বিয়ে দেয়। মেয়ের বাবা ফারুক ফকির বলেন, বিয়েতে ৫ লক্ষ টাকা যৌতুক হিসাবে দেওয়ার কথা থাকলেও প্রথমেই মেয়ে জামাইকে নগদ ৩ লক্ষ টাকা ও ৮০ হাজার টাকার আসবাবপত্র দেওয়া হয়েছে। বাকি দুই লক্ষ টাকা অচিরেই দেওয়ার কথা রয়েছে। তার পরেও মেয়েকে জামাই, শ্বাশুড়ি, শ্বাশুর মিলে প্রায়ই যৌতুকের জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। আমার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে বলে তিনি দাবি করেন। মেয়ের মা বলেন, আমার মেয়েকে তারা পরিকল্পিতভাবে হত্যা করে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যার নাটক করেছেন। আমার মেয়েকে তারা শারীরিক ও মানসিকভাবে নিযার্তন করে হত্যা করেছে। তিনি তার মেয়ে হত্যার বিচার দাবি করেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যা প্ররোচনার বিষয়ে একটি মামলা হয়েছে। যার কারনে অভিযুক্ত সাগর, তার মা এবং বাবাকে আটক দেখানো হয়েছে। মৃত্যুর পূর্বে মেয়েটি একটি চিরকুট লিখে গেছেন বলে তিনি স্বীকার করেন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories