Saturday, October 24, 2026
25 C
Kolkata

প্রশাসনের তরফে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে কম্পিউটার

নিজস্ব সংবাদদাতা, এনবিটিভি, ভাঙড়: প্রশাসনের পক্ষ থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে কম্পিউটার তুলে দেওয়া হল।জেলা প্রশাসনের উদ্যোগে ভাঙড় ১ ব্লকের ১৬৭৫ টি স্বনির্ভর গোষ্ঠীর হাতে ৯ টি কম্পিউটার তুলে দেওয়া হয়।শুক্রবার ভাঙড় ১ পঞ্চায়েত সমিতির সভা করে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৯ টি সংঘের হাতে কম্পিউটার তুলে দেওয়া হয়।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সৌগত পাত্র, পঞ্চায়েত সমিতির সভাপতি শাজাহান মোল্লা, সহকারি সভাপতি ঝর্ণা মন্ডল প্রমুখ।

ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে,ভাঙড় ১ ব্লকের ৯ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৬৭৫ টি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। ওইসব স্বনির্ভর গোষ্ঠীকে পরিচালনা করার জন্য প্রতিটি পঞ্চায়েতে একটি করে সংঘ তৈরি করা হয়েছে।সংঘের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা হাতের কাজ ও বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হচ্ছেন।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories