Tuesday, June 9, 2026
30.4 C
Kolkata

বিজেপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, দলকে পদত্যাগপত্র পাঠালেন বিজেপি নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায়

এনবিটিভি ডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক শিক্ষিকার সঙ্গে সহবাসের অভিযোগ উঠল বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে নিজের পদত্যাগপত্র পাঠালেন সোমনাথবাবু।

সোমনাথবাবুর বক্তব্য,  নিজেকে নির্দোষ প্রমাণ করে আবার দলের দায়িত্ব নেবো। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। যেহেতু আমি দলে রয়েছি, তাই এখন পদত্যাগ করছি। যাতে পার্টির বদনাম না হয়।” সোমনাথবাবুর পদত্যাগপত্র গ্রহণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

অভিযোগকারিনী বিজেপির শিক্ষক সংগঠনের নেত্রী। অভিযোগ অস্বীকার করে অভিযোগকারিনীর বিরুদ্ধে পালটা মানহানির মামলা করা হবে বলে জানিয়েছেন সোমনাথবাবু।  বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানায় সোমনাথবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপি টিচার্স সেলের এক নেত্রী।

২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত তাঁকে সোমনাথবাবু একাধিকবার ধর্ষণ করেছেন বলেও অভিযোগ করেন তরুণী। সবে মাত্র দক্ষিণ কলকাতা জেলার সভাপতি হয়েছেন সোমনাথ বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় দলের মধ্যে গুঞ্জন শুরু হয়।

সৌজন্যে: জি ২৪ ঘন্টা

Hot this week

দিল্লিতে ‘মহানাটক’! কোন গোপন ফর্মুলায় পদ্ম শিবিরে পা বাড়াচ্ছেন তৃণমূলের একঝাঁক সাংসদ?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত দিয়ে...

যাদবপুর হকার উচ্ছেদ-কাণ্ডে গ্রেফতার হওয়া সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জনের জামিন!

যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতির...

সিআইডির তলব এড়িয়ে দিল্লিতে অভিষেক, কালীঘাটের বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে নতুন মোড় এসেছে।...

Topics

সুরাটে ১০০টা বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, কিন্তু দায় নিল না কেউ! প্রশ্নের মুখে প্রশাসন

গুজরাটের সুরাট শহরে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের...

রাস্তা সম্প্রসারণ প্রকল্পের জন্য ভাঙা হল ৪৪ বছরের নুরানি মসজিদ, কড়া নিরাপত্তায় অভিযান জয়পুরে!

রাজস্থানের জয়পুরে একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories