Friday, October 23, 2026
28 C
Kolkata

বরিশালে ২২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে গ্রেফতার

 

পারভেজ হোসেন,
এনবিটিভি নিউজ ডেস্কঃ

বরিশালের হিজলা উপজেলায় গতকাল শুক্রবার (২০ জুন) অভিযান চালিয়ে ২২০ পিস ইয়াবাসহ মেহেদী হাসান (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব ৮ এর একটি দল।

গতকাল বিকালে হিজলা উপজেলার নরসিংহপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ‌র‌্যাব-৮ জানায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয় বিক্রয়ের খবর পায় র‌্যাব। অভিযান চালাতে র‌্যাব-৮ এর একটি দল ঘটনাস্থলে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মেহেদী পালাতে চেষ্টা করে। পরে র‌্যাব তাকে ধাওয়া দিয়ে গ্রেফতার করে।

তল্লাশি চালিয়ে র‌্যাব তার শরীর থেকে ২২০ পিস ইয়াবা, মোবাইল ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করে।

মাদক ব্যবসায়ী মেহেদী ওই গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে।

আটক মেহেদীর বিরুদ্ধে হিজলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories