Saturday, July 25, 2026
30.6 C
Kolkata

ভারতের মাথা হল লাদাখ, চিনকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

এনবিটিভি ডেস্ক: লাদাখ ভারতের মাথা, ১৩০ কোটি দেশবাসীর মান সম্মানের প্রতীক৷ লাদাখে বীর সেনারা সমস্ত চক্রান্ত ব্যর্থ করেছে বলে লেহতে সেনা জওয়ানদের উদ্ধুদ্ধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাশাপাশি চিনের নাম না করেও বেজিং-কে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিস্তারবাদের যুগ শেষ, বিকাশবাদের যুগ শুরু হয়েছে৷ গোটা বিশ্ব বিস্তারবাদীদের বিরুদ্ধে একজোট হয়েছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী৷

সীমান্তে চিনের সঙ্গে উত্তেজনার মধ্যেই এ দিন আচমকা লেহ- লাদাখ সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নিমুতে ফরওয়ার্ড পোস্টে গিয়ে কম্যান্ডারদের সঙ্গে কথা বলে সীমান্তের প্রকৃত পরিস্থিতি বুঝে নেন তিনি৷ হাসপাতালে গিয়ে চিনা সেনাদের সঙ্গে সংঘর্ষে আহত জওয়ানদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী৷ পাশাপাশি লেহতে সেনা জওয়ানদের উদ্দেশে ভাষণ দেন তিনি৷

এ দিন শুরু থেকেই লাদাখে সেনা জওয়ানদের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, ‘ভারতের বীর জওয়ানরা যে সাহস দেখিয়েছেন, তাতে গোটা বিশ্বের কাছে ভারতের শক্তির বার্তা চলে গিয়েছে৷ আমি গালওয়ান উপত্যকায় শহিদ জওয়ানদের আরও একবার প্রণাম জানাই৷ আত্মনির্ভর ভারত তৈরি করার সংকল্প আপনাদের ত্যাগ, বলিদান, সাহসিকতার জন্যই আরও মজবুত হবে৷ ১৪ নম্বর কর্প-এর সেনা জওয়ানরা যে সাহসিকতা দেখিয়েছে, তা নিয়ে দেশের প্রতিটি বাড়িতে চর্চা চলছে৷ ভারত মাতার শত্রুরা আপনাদের বীরত্ব এবং পরাক্রমের পরিচয় পেয়েছে৷’

সেনা জওয়ানদের প্রশংসা করে প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতের বীর সেনারা হাজার বছর ধরে অনেক অত্যাচার, হামলা, আক্রমণের মুখের মতো জবাব দিয়েছেন৷ লাদাখের প্রতিটি পাথর ভারতীয় সেনার বীরত্বের সাক্ষী বহন করছে৷ তিনি বলেন, ‘আমরা বংশীধারী কৃষ্ণের যেমন পুজো করতে পারি, তেমন সুদর্শন চক্র দিয়ে জবাবও দিতে পারি৷’

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories