Sunday, June 7, 2026
28.6 C
Kolkata

মহিলাদের সাহস জোগাবে ‘অভয়া’

এবার মা বোনদের সাহস যোগাতে এল অভয়া। আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট আনলো নতুন এক অ্যাপ। যা নারীর অতন্দ্র প্রহরীর কাজ করবে। গোটা দেশ যখন উথালপাথাল ধর্ষণের ঘটনায়। দেশের সমস্ত মা, বোন, দিদি, স্ত্রী যখন নিরাপত্তাহীনতায় ভুগছে। এমনকি বাদ পড়ছে না ফুটফুটে পরীর মতো ছোট মেয়ে। সকালে খবরের পাতা খুলতেই যে সময়ে চোখে পড়ে কোনো না কোনো নারীর ধর্ষণ বা খুনের মতো ঘটনা। ঠিক সেই সময়ে এক অভাবনীয় চিন্তাধারা নিয়ে হাজির হল পুলিশ কমিশনারেট।

নারী নিরাপত্তার কথা মাথায় রেখে এক নতুন অ্যাপ নিয়ে এলেন পুলিশকর্তারা। অ্যাপের নাম দেওয়া হয়েছে ‘অভয়া’। সময় অসময়ে বিপদে পড়লে নারীদের পুলিশি সাহায্য পেতে সাহায্য করবে এই অ্যাপ। সব রকমের বিপদে, সমস্যার সমাধানে ও পুলিশের সাহায্য পাবেন এই অ্যাপের মাধ্যমে নারীরা। বৃহস্পতিবার থেকে চালু হল অভয়া অ্যাপ। এই অ্যাপ ছাড়াও এদিন মহিলাদের জন্য একটি হেল্পলাইন নম্বর ও ই-মেইল চালু করা হল পুলিশের পক্ষ থেকে। অ্যাপটি নিজের স্মার্ট ফোনে ডাউনলোড করে নিলেই এর সুবিধা পাবেন মহিলারা।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট অফিসে পুলিশ কমিশনার সুকেশ জৈন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মহিলাদের জন্য এই অ্যাপ চালু সহ একাধিক সুবিধার কথা জানান। এই অ্যাপের সাইজ খুব ছোট, মাত্র ৪.৮ এমবি। স্মার্ট ফোনে গিয়ে গুগল প্লে-স্টোর থেকে খুব সহজেই ছোট্ট এই অ্যাপটি নামিয়ে ফেলতে পারবেন সকলে। এরপর অটিপির সাহায্যে নিজের নাম নথিভুক্ত করিয়ে ব্যবহার করা যাবে এই অ্যাপ। অ্যাপটি সম্পর্কে বিস্তারিত ধারণা দিলেন পুলিশ কমিশনার। এই অ্যাপে আছে একটি লাল রঙের প্যানিক বাটন। সেই বাটন তিনবার টিপলেই সেটি সবুজ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সে খবর পৌছে যাবে কাছাকাছি থানায়, আসানসোল দূর্গাপুর পুলিশ কন্ট্রোলরুমে। খবর পৌছবে এসিপি পদমর্যাদা আধিকারিকের ফোনেও। এই অ্যাপ যে বা যিনি ব্যবহার করবেন তাঁর লোকেশন জানতে পারবেন পুলিশ। এবং চটজলদি ঐ মহিলাকে সাহায্যের পদক্ষেপ নেবেন পুলিশ।

এছাড়াও শিল্পাঞ্চলের কাছাকাছি কেউ বিপদে পড়লে ওই অ্যাপের প্যানিক বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কাজ হবে। পুলিশ কমিশনার আরও বলেন, আগামী দিনে নারী সুরক্ষার জন্য অন্যতম ভূমিকা পালন করতে চলেছে এই অ্যাপ। এই অ্যাপটি, পুলিশ কমিশনারের আওতায় থাকা বুদবুদ থানা এলাকা থেকে চিত্তরঞ্জন পর্যন্ত কাজ করবে।  এদিনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এডিসিপি (সেন্ট্রাল) সায়ক দাস, এডিসিপি (ট্রাফিক) রাহুল দেব ও এসিপি (সেন্ট্রাল) সৌম্যদীপ ভট্টাচার্য। পুলিশ কমিশনার তার বক্তব্যে জানান, ইতিমধ্যেই প্রতিটি থানাতেই মহিলা পুলিশকর্মী নিয়োগ করা হয়েছে। পাশাপাশি আসানসোল দূর্গাপুরে দুটি মহিলা থানা রয়েছে। নারী সুরক্ষার পদক্ষেপ হিসেবে এদিন একটি হেল্পলাইন চালু করার কথাও জানান তিনি। মহিলাদের জন্য ঐ হেল্পলাইনে কেউ ফোন করলে তা সঙ্গে সঙ্গে রেকর্ড হবে পুলিশের কন্ট্রোল রুমে। এবং তা থেকেই পুলিশ নেবে প্রয়োজনীয় ব্যবস্থা। এছাড়াও তিনি জানান, womenseftyyadpc@gmail.com নামে একটি মেল চালু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই মেলের মাধ্যমে ও আলাদা করে অভিযোগ জানাতে পারবে মহিলারা।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories