Sunday, June 7, 2026
35.2 C
Kolkata

লাদাখ সীমান্তে চিনের সঙ্গে সেনা সংঘর্ষে নিহত ২০ বীর সেনা জওয়ান

এনবিটিভি ডেস্ক: সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যাকায় হওয়া চিন-ভারত সেনা সংঘর্ষে কমপক্ষে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ভারতীয় সেনা সূত্রে এমনটাই জানা গিয়েছে। পাশাপাশি ওই সূত্র আরও জানিয়েছে, চিনের তরফেও হতাহতের সংখ্যা অনেক। তবে সেক্ষেত্রে হতাহতের প্রকৃত সংখ্যা জানা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্তা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পাড়ে। মূলত অত্যধিক ঠান্ডাতেই গুরুতর আহত অবস্থায় মৃত্যু হয়েছে ১৭ জনের। উল্লেখ্য, এর আগে ১৯৭৫ সালের অক্টোবর মাসে অরুনাচল প্রদেশে চারজন সেনাকে গুলি করে হত্যা করেছিল এক চিনা সেনার এক টহলরত দল।

মঙ্গলবার সকালে জানা গিয়েছিল, গালওয়ান উপত্যাকায় সেনা সংঘর্ষে এক কর্নেল পদমর্যাদার অফিসার সহ তিনজন ভারতীয় সেনার মৃত্যু হয়েছিল। কিন্তু রাতের দিকেই আসে মারাত্মক খবরটি। সংবাদসংস্থা এএনআই সরকারি সূত্র উদ্ধৃত করে জানায়, ২০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে লাদাখে। চিনের সঙ্গে সংঘর্ষ গুরুতর আহত হয়েছিলেন বেশ কয়েকজন ভারতীয় সেনা। মারাত্মক জখম অবস্থায় প্রবল ঠান্ডার সঙ্গে লড়াই করতে পারেনি আহতদের অনেকেই। মৃত্যুর কোলে ঢলে পড়েন দেশের আরও ১৭ জন বীর সন্তান। এরমধ্যে পশ্চিমবঙ্গের একজন রয়েছেন বলেই জানা গিয়েছে। তাঁর বাড়ি বীরভূমের মহম্মদবাজার থানা এলাকায়, নাম রাজেশ ওরাং। গতকাল রাতেই প্রধানমন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ তিন সেনাপ্রধানের সঙ্গে জরুরী বৈঠক করেন। বৈঠকের পরেই প্রতিরক্ষামন্ত্রী সমস্ত পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানান।

Hot this week

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

Topics

‘অভিষেক ব্যানার্জি ফাঁসিয়েছে’ – NIA-র কাছে অভিযোগ শওকত মোল্লার!

ভাঙড়ে বোমাবাজি ও মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর এনআইএ...

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডার ৯৬৮ টাকা!

মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির...

Related Articles

Popular Categories