Tuesday, March 17, 2026
23.6 C
Kolkata

লাদাখে শহিদ বাংলার দুই সেনার নামে এককালীন বিত্তি দেবে মাদ্রাসা ফোরাম

নিজস্ব সংবাদদাতা, এনবিটিভি, কলকাতা: লাদাখে ভারত-চিন সংঘর্ষে শহিদ বাংলার দুই সেনাকে শ্রদ্ধা জানাতে নয়া উদ্যোগ নিল বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম। শহিদ দুই সেনার নামে এককালিন স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নিল এই সংগঠন। বীরভূমের বাসিন্দা শহিদ সেনা রাজেশ ওঁরাং-এর স্মৃতির উদ্দেশ্যে দশ হাজার টাকা একাকালীন স্কলারশিপ দেওয়া হবে। ২০২০ সালের হাইমাদ্রাসা পরীক্ষায় তপশিলি উপজাতি(এসটি) সম্প্রদায়ের মধ্যে যে পরীক্ষার্থী প্রথম স্থান অধিকার করবে, সেই পাবে এই স্কলারশিপের দশ হাজার টাকা।

তেমনি আর এক বাঙালি শহিদ সেনা আলিপুরদুয়ারের বিপুল রায়ের নামেও স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠন। বিপুল রায় স্মৃতির উদ্দেশ্যে দেওয়া স্কলারশিপের টাকা পাবেন মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় যে পরীক্ষার্থী আলিপুরদুয়ার জেলায় প্রথম স্থান অধিকার করবে।

এছাড়াও রাজেশ ওঁরাং ও বিপুল রায়ের নামে একটি স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফোরাম। এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে হস্টেলে থাকা দরিদ্র মেধাবি পরীক্ষার্থীদের মধ্যে রাজেশ ও বিপুল বীরত্ব স্কলারশিপ হিসাবে ৪০ হাজার টাকা তুলে দেবে এই সংগঠন।

Hot this week

বিশ্বকাপ ও অলিম্পিকে ট্রাম্পের প্রবেশে নিষেধাজ্ঞার সম্ভাবনা!

২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে যুক্তরাষ্ট্রে। একই...

প্রথম ধাপে মোট ১৯২টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করল সিপিআই(এম)

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নাম ঘোষণা করল...

Topics

বিশ্বকাপ ও অলিম্পিকে ট্রাম্পের প্রবেশে নিষেধাজ্ঞার সম্ভাবনা!

২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে যুক্তরাষ্ট্রে। একই...

প্রথম ধাপে মোট ১৯২টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করল সিপিআই(এম)

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নাম ঘোষণা করল...

জাতিগত হামলার অভিযোগে বিচার না পেয়ে আত্মহত্যার হুমকি দিল যোগী রাজ্যের এক দলিত পরিবার

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় এক দলিত পরিবারের উপর নৃশংস...

মেঘালয়ে জাতিগত হিংসা: মসজিদে আগুন, ভাঙ্গা হলো একাধিক মুসলিম দোকান! স্থগিত GHADC নির্বাচন

মেঘালয়ের পশ্চিম গারো হিলস জেলায় সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার জেরে...

এলপিজি গ্যাসের দাম বৃদি নিয়ে মোদিকে সমালোচনা করায় বরখাস্ত হলেন মধ্যপ্রদেশের এক শিক্ষক!

মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নকল করে ভিডিও বানানোর অভিযোগে...

Related Articles

Popular Categories