Wednesday, June 24, 2026
31.7 C
Kolkata

সিলেট সদর উপজেলার রামকৃষ্ণপুর-মাধবপুর গ্রামের সড়কের বেহালদশা

রফিকুল ইসলাম মামুন

সিলেট জেলা প্রতিনিধি

সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের রামকৃষ্ণপুর-মাধবপুর (টুকেরগাঁও) দুটি গ্রামের জনসাধারণের চলাচলের একমাত্র রাস্তাটির বেহালদশা।
নোয়াগাঁও জামেমসজিদ এর সংলগ্ন এলজিইডি রাস্তা হতে রামকৃষ্ণপুর হয়ে মাধবপুর (টুকেরগাঁও) পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তাটির স্থানে স্থানে বিগত পরপর পলায়নকারি বন্যার দরুণ বিশাল গর্তের সৃষ্টি হওয়াতে জনসাধারণের যাতায়াত করতে মারাত্মক দূর্ভোগ পোহাতে হচ্ছে।

সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমেদের দ্বারা উপজেলা পরিষদের বরাদ্দ থেকে প্রায় ১০০ মিটার রাস্তা সিসি দ্বারা ঢালাইয়ের কাজ সম্পন্ন করে থাকলেও বাদবাকি রাস্তাটি কাঁদামাটিযুক্ত থাকায় একটু বৃষ্টি হলে চলাচল করার অনুপযুক্ত হয়ে পড়ে, বিশেষ করে মাধবপুর (টুকেরগাঁও) গ্রামের জনসাধারণ অসুস্থ হলে যাতায়াত করাটা খুবি মুশকিল হয়ে পড়ে।

দুটি গ্রামের হাজারো জনসাধারণের চলাচলের একমাত্র যোগাযোগের সড়কটি পাকাকরণের ব্যবস্থা গ্রহণ করতে সিলেট ১ আসনের মাননীয় এম,পি বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী জননেতা ড. এ কে আব্দুল মোমেন স্যার, সিলেট সদর উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমেদ ও মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিরন মিয়ার সু-দৃষ্টি কামনা করেন সর্বস্তরের জনসাধারণ।

Hot this week

গোমূত্রে চিকুনগুনিয়া সমাধান? আইআইটি রুরকির গবেষণায় চাঞ্চল্যকর দাবি

আইআইটি রুরকির গবেষকরা এক চাঞ্চল্যকর দাবি করে সাড়া ফেলে...

RSS-এর শিশু প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তুলতেই পুলিশি হেফাজত! রাজস্থানে এক যুবককে আটক করায় প্রশ্নের মুখে প্রশাসন

রাজস্থানের ঝুনঝুনু জেলায় আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) নিয়ে একটি...

ডিমের বদলে এবার থেকে স্কুল পড়ুয়াদের দেওয়া হবে সয়াবিন! মিড-ডে মিলের খাবার সরবরাহের দায়িত্বে ইসকন

স্কুলপড়ুয়াদের মিড-ডে মিল প্রকল্পে নতুন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।...

শুধু ডিম খেলেই পুষ্টি হয়, মিড ডে মিল নিয়ে রাজ্যের স্কুল শিক্ষা মন্ত্রীর মন্তব্যে তীব্র বিতর্ক

রাজ্যের স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন বলেছেন, “শুধু ডিম খেলেই...

যোগ দিবসের অনুষ্ঠানে ম্যাট বিতরণ ঘিরে হাতাহাতি! উত্তরপ্রদেশের অনুষ্ঠানে বিশৃঙ্খলার ছবি ভাইরাল

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে উত্তরপ্রদেশের মিরাটে আয়োজিত একটি অনুষ্ঠানে...

Topics

গোমূত্রে চিকুনগুনিয়া সমাধান? আইআইটি রুরকির গবেষণায় চাঞ্চল্যকর দাবি

আইআইটি রুরকির গবেষকরা এক চাঞ্চল্যকর দাবি করে সাড়া ফেলে...

RSS-এর শিশু প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তুলতেই পুলিশি হেফাজত! রাজস্থানে এক যুবককে আটক করায় প্রশ্নের মুখে প্রশাসন

রাজস্থানের ঝুনঝুনু জেলায় আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) নিয়ে একটি...

যোগ দিবসের অনুষ্ঠানে ম্যাট বিতরণ ঘিরে হাতাহাতি! উত্তরপ্রদেশের অনুষ্ঠানে বিশৃঙ্খলার ছবি ভাইরাল

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে উত্তরপ্রদেশের মিরাটে আয়োজিত একটি অনুষ্ঠানে...

চুরি আটকাতে পকেটবিহীন ইউনিফর্ম! রাম মন্দিরে নতুন নিয়ম

রাম মন্দিরে ভক্তদের দানের টাকা চুরির ঘটনায় দেশজুড়ে হইচই...

হলদিয়া বন্দরেও চলবে পাসপোর্ট-ভিসা চেকিং! কেন্দ্রের নতুন উদ্যোগ

এবার হলদিয়া বন্দরেও অভিবাসন চেকপোস্ট বা পরীক্ষাকেন্দ্র তৈরি করছে...

Related Articles

Popular Categories