Friday, July 24, 2026
26.5 C
Kolkata

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত।

খোরশেদ মাহমুদ

স্টাফ রিপোর্টার, এনবিটিভিনিউজ।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী লেগুনার সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।

বুধবার বিকাল সাড়ে পাঁচটায় চকরিয়ার হারবাং এলাকার বুড়ির দোকান পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় গাড়ি দুটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। এ সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নিহত ছয়জনের লাশ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এরমধ্যে লেগুনার চালকসহ চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন-চকরিয়ার হারবাং ইউনিয়নের নতুন বাজার এলাকার আবদুল কাদেরের ছেলে বদিউল আলম (৫০), বান্দরবানের লামা উপজেলার সন্দ্বীপপাড়ার আবদুল আজেদের ছেলে আল আমিন (৪৮), লেগুনা চালক আমিরাবাদ এলাকার মিনার উদ্দিন (২৩), চকরিয়ার কোনাখালী ইউনিয়নের আলী মিয়ার ছেলে ফিরোজ আহমদ (৩২)।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আনিসুর রহমান জানিয়েছেন, ভয়াবহ এই দুর্ঘটনার পরপরই ক্রেন দিয়ে গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা চলছে। এ সময় আটকা পড়া লেগুনার যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

হাইওয়ে পুলিশের সঙ্গে থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধারকাজে যোগ দেন। তবে এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না সঠিক কতজন মারা গেছেন।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories