Thursday, October 22, 2026
29 C
Kolkata

কক্সবাজার সদর হাসপাতালে করোনায় আক্রান্ত ৪৮ নার্স।

খোরশেদ মাহমুদ
স্টাফ রিপোর্টার, এনবিটিভিনিউজ।

কক্সবাজার সদর হাসপাতালে করোনায় প্রায় ৪৮জন নার্স আক্রান্ত হয়েছেন। তন্মধ্যে দুজন এনজিওর অর্থায়নে সদর হাসপাতালে কাজ করেন একজন মিডওয়াইফ ও অপরজন নার্স। বাকীরা সবাই সরাসরি সরকারিভাবে সদর হাসপাতালে কাজ করেন।দেশের অন্যান্য হাসপাতালের মত কক্সবাজার সদর হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টার,ফ্লু কর্নার এবং ট্রিয়াজ কর্নারে সন্দেহভাজন ও পজিটিভ করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন নার্সরা।সম্প্রতি চালু করেছে ১৮শয্যার ICU ও HDU। একটি বেসরকারি সংস্থার উদ্দ্যেগে এটি চালু করা হয়।বৃহৎ রোহিঙ্গা জনগোষ্ঠী সহ কক্সবাজারবাসীর একমাত্র ভরসা এ হাসপাতালে। রীতিমতো কাজ করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন নার্সরা।

আক্রান্ত হওয়া ৪৮ জন নার্সের মধ্যে সুস্থ হয়ে কাজে যোগদান করেছেন ৩৪ জন বাকী ১৪ জন চিকিৎসারত। আক্রান্ত নার্সদের সাথে কথা বলে জানা গেছে তারা সুস্থ হয়ে আবার মানবসেবায় কাজ করতে চান। এজন্য সবার কাছে দোআ চেয়েছেন।

Hot this week

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

Topics

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

Related Articles

Popular Categories