Sunday, June 7, 2026
28.8 C
Kolkata

কাউখালী-সোনাকুর ফেরি সার্ভিসসহ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সাংসদ।

পারভেজ হোসেন

এনবিটিভি নিউজ ডেস্কঃ

পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের সাথে চারদিক নদী বেষ্টিত দুটি ইউনিয়নের জনসাধারণের চলাচলের সুবিধার্থে সোনাকুর-কাউখালী ফেরি সার্ভিস ও একটি চারতলা মাদ্রাসা ভবনের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও বর্তমান সাংসদ (পিরোজপুর-২) আনোয়ার হোসেন মঞ্জু। গতকাল শুক্রবার বিকেলে সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ফেরী সার্ভিসের উদ্বোধন করেন।

এ ফেরি সার্ভিস চালুর ফলে এলাকাবাসীর মধ্যে খুশির আমেজ বইছে। তাদের দীর্ঘদিনের কষ্টের অবসান হচ্ছে এ সেবা চালুর ফলে। আজ থেকে ফেরি চলাচল আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে।

পিরোজপুর নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপদ বিভাগ মাসুদ মাহমুদ সুমনের সভাপতিত্বে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

এর আগে সাংসদ আনোয়ার হোসেন মঞ্জু শিয়ালকাঠী চৌরাস্তা সংলগ্ন দারুচ্ছুন্নাত সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার চার তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে সংক্ষিপ্ত দোয়া মোনাজাতে অংশ নেন। এসময় উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

Hot this week

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে গ্রেফতার বিক্ষুব্ধ কর্মী, চাঞ্চল্য বীরভূমে

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে যখন উত্তপ্ত...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

Topics

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

Related Articles

Popular Categories