Friday, October 23, 2026
27 C
Kolkata

গাইবান্ধায় পল্লীতে অটোরিক্সার ধাক্কায় নিহত-১ : চালক আটক।

মো: সাগর ইসলাম,

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা:-

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ৭নং ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর গ্রামে ব্যাটারী চালিত অটোরিক্সার ধাক্কায় আনারুল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছে। দূর্ঘটনার সঙ্গে সঙ্গে এলাকাবাসী অটোরিক্সা চালককে আটক করে এবং পুলিশে সোর্পদ্দ করে।

স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল ১৮ জুলাই বিকাল অনুমান ৩ ঘটিকার সময় মাদারহাট থেকে ঠুটিয়াপাকুরের উদ্দেশ্যে আসার পথিমধ্যে আনারুল ইসলাম কুঞ্জমহিপুর গ্রামে অটোরিক্সার ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ সময় এলাকাবাসী অটোরিক্সা চালককে আটক করে পুলিশ কে খবর দেয়। আটককৃত অটোরিক্সা চালক শুকুর আলী সাদুল্যাপুরের ৭নং ইদিলপুর ইউনিয়নের যোগীবাড়ী গ্রামের মৃত জামাল উদ্দীনের ছেলে বলে জানা গেছে। নিহত আনারুল ইসলাম তিন সন্তানের জনক ও পেশায় একজন কাঠমিস্ত্রী।

সাদুল্যাপুর থানা অফিসার ইনচার্জ ও ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories