Saturday, July 25, 2026
28.5 C
Kolkata

গাজায় রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্সে ইসরায়েলের হামলায় নিহত ৬

 

ফিলিস্তিনে রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্সে ইসরাইলি বোমা হামলায় ছয় জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) গাজার দেইর এল-বালাহের প্রবেশপথে সালাহ আল-দিন স্ট্রিটে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

নিহতরা হলেন অ্যাম্বুলেন্স চালক ইউসুফ আবু মা’মার, প্যারামেডিক ফাদি ফুয়াদ আল-মানি, ইসলাম আবু রিয়ালা ও ফটেগ্রাফার ফুয়াদ আবু খামাশ।

গাজার রেড ক্রিস্টেন্ট সংস্থা এক্স পোস্টে জানিয়েছে, নিহতরা রেড ক্রিসেন্টের প্রতীক পরা অবস্থায় শহীদ হয়েছেন, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী সুরক্ষিত হওয়ার কথা। আমাদের সহকর্মীদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল। যখন একটি অ্যাম্বুলেন্সের ভিতরে স্পষ্টভাবে রেড ক্রিসেন্টের প্রতীক ছিল তারপরও তাদের উপর হামলা চালানো হয়েছে।

এর আগে ইসরায়েলি বাহিনী মধ্য গাজার আল-আকসা শহীদ হাসপাতাল সংলগ্ন একটি বাড়িতে বোমাবর্ষণ করলে ৪০ জনেরও বেশি নিহত হয়। যদিও ইসরাইলি সেনাবাহিনী এলাকাটি নিরাপদ বলে ঘোষণা করেছিল।

গাজাল ৭ অক্টোবর থেকে পরিচালিথ হামলায় এ পর্যন্ত ২৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৫৯ হাজারের বেশি।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories