Monday, July 27, 2026
26.5 C
Kolkata

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের দু’ গ্রুপের পাল্টাপাল্টি মানববন্ধন

মোঃ রেজাউল ইসলাম,

স্টাফ রিপোর্টার চুয়াডাঙ্গাঃ- 

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌরসভা এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় গ্রুপই অভিযোগ করেছেন তাদের নেতাকর্মীরা হামলা-মারপিটের শিকার হয়েছেন।

বুধবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাতীয় সংসদের সাবেক হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন এর সমর্থকরা পৌরসভার সামনে মানববন্ধন গড়ে তোলে। তারা ‘মেয়রের ভাড়াটিয়া মাস্তান দ্বারা আওয়ামী লীগ নের্তৃবৃন্দের নির্যাতনের’ প্রতিবাদ জানান।

অপরদিকে বেলা ১টার দিকে পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর নেতৃত্বে পৌরসভার সামনে পাল্টা মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মেয়র বলেন, চুয়াডাঙ্গা-১ আসনের এমপি তার ক্যাডার বাহিনী নিয়ে মঙ্গলবার দুপুরে পৌরসভায় ঢোকেন। পরে এমপি নিজে পরিস্থিতি বেশামাল করে তোলেন।

এমপি ছেলুন অভিযোগ করেন, মঙ্গলবার থেকে চুয়াডাঙ্গা পৌরসভায় ভিজিএফ’র চাল বিতরণ করা হচ্ছে। সেখানে এমপির মনোনিত দুজন প্রতিনিধি থাকার কথা। কিন্তু এমপির প্রতিনিধিদের না জানিয়ে নিজেদের মতো করে তারা চাল বিতরণ করা হচ্ছে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories