Tuesday, June 9, 2026
33.1 C
Kolkata

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নিহত

রিপোর্টার

মোহাম্মদ রেজাউল ইসলাম চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা পৌর এলাকার ঝিনাইদহ বাসস্ট্যান্ডের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক মাহফুজ (৩৫) নামের একজন নিহত। রবিবার (১৯ জুলাই) বিকেল ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজ কুষ্টিয়ার হালসা গ্রামীণ ব্যাংক শাখার কর্মকর্তা ও ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার তালসারী গ্রামের বজলুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, নিহত মাহফুজ বিকালে পালসার মোটরসাইকেলযোগে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গার দিকে আসছিল। তিনি চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসষ্ট্যাণ্ডের কাছে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক তার মোটরসাইকেলকে সামনা সামনি ধাক্কা দেয়। এসময় সে মোটরসাইকেলসহ ট্রাকের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়।

এলাকাবাসী ও পথচারীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ব্যাংক কর্মকর্তা মাহফুজকে মৃত ঘোষনা করেন।

এলাকাবাসী ও পথচারীরা জানান, চুয়াডাঙ্গা ট্রাক টার্মিনাল না থাকায় রাস্তার দুই পাশে ট্রাক রাখা হয় এবং মেইন রোডের উপর রেখেই ট্রাক মেরামত করে। এতে সবার চলাফেরার বিঘ্নিত হয় এবং আরো বড় ধরনের দূর্ঘটনার শিকার হতে হবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যেন এই ট্রাক গুলো দ্রুত সরিয়ে নেই মালিকগণ।

Hot this week

দিল্লিতে ‘মহানাটক’! কোন গোপন ফর্মুলায় পদ্ম শিবিরে পা বাড়াচ্ছেন তৃণমূলের একঝাঁক সাংসদ?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত দিয়ে...

যাদবপুর হকার উচ্ছেদ-কাণ্ডে গ্রেফতার হওয়া সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জনের জামিন!

যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতির...

সিআইডির তলব এড়িয়ে দিল্লিতে অভিষেক, কালীঘাটের বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে নতুন মোড় এসেছে।...

Topics

সুরাটে ১০০টা বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, কিন্তু দায় নিল না কেউ! প্রশ্নের মুখে প্রশাসন

গুজরাটের সুরাট শহরে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের...

রাস্তা সম্প্রসারণ প্রকল্পের জন্য ভাঙা হল ৪৪ বছরের নুরানি মসজিদ, কড়া নিরাপত্তায় অভিযান জয়পুরে!

রাজস্থানের জয়পুরে একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories