Friday, October 23, 2026
30 C
Kolkata

চুয়াডাঙ্গায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার শীর্ষ মাদক ব্যবসায়ী লিটন।।

মোঃরেজাউল ইসলাম
জেলা প্রতিনিধি,

র‍্যাবের মাদক বিরোধী অভিযানে  চুয়াডাঙ্গা হাতিকাটা থেকে শীর্ষ মাদক ব্যাবসায়ী লিটন আলীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে ঝিনাইদহ র‍্যাব-৬’র একটি দল। আটককৃত লিটন আলী (৪০) মেহেরপুর জেলার গাংনীর করমদী এলাকার আইয়ুব আলীর ছেলে।
ঝিনাইদহ র‍্যাব-৬’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গতকাল দুপুর ১২ টার দিকে গোপণ সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‍্যাব-৬’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমান এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় হাতিকাটা ফিউচার মাস্ক তৈরীর প্রতিষ্ঠানের সামনে থেকে ২ কেজি গাঁজাসহ লিটন আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন আলীর নিকট থেকে একটি মোবাইল সেট ও দুইটি সিম উদ্ধার করা হয়।

Hot this week

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

Topics

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

Related Articles

Popular Categories