Sunday, July 26, 2026
26 C
Kolkata

দশগ্রাম বাজারে মিনি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

 

রফিকুল ইসলাম মামুন

সিলেট জেলা প্রতিনিধি

সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের আদর্শ ফুটবল ক্লাব দশগ্রাম বাজারের উদ্যোগে মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা  শুক্রবার (৯ অক্টোবর) বাদ আছর দশগ্রাম উচ্চবিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

টুর্ণামেন্ট আয়োজনকারী কমিটির সভাপতি ১নং ওয়ার্ড সদস্য মুক্তার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক মেম্বার, সাংবাদিক রফিকুল ইসলাম মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক আগামীদিনের চেয়ারম্যান পদপ্রার্থী হাজি আছন মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আবুল লেইছ, দক্ষিণ আমেরিকা প্রবাসী জসিম উদ্দিন, দশগ্রাম উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু স্বপন কুমার দাশ, যুবনেতা জইন উদ্দিন, আমির আলী বাবুল, আবু সাঈদ মোঃ দুলাল, আব্দুর রহমান, মাষ্টার রাকিবুল হাসান।

খেলায় পরিচালকের দায়িত্ব পালন করেন কৃতি খেলোয়াড় সিরাজ আহমদ, সার্বিক সহযোগিতায় রয়েছেন আদর্শ ফুটবল ক্লাব দশগ্রাম বাজারের পরিচালক মশরফ আলী।

উদ্বোধনী ম্যাচে ট্রাইবেকারের মাধ্যমে আদর্শ ফুটবল ক্লাব দশগ্রাম বাজারকে পরাজয় করে জয় পরাজয় স্পোটিং ক্লাব গুলচন্দ বাজার জয়লাভ করে।

উক্ত টুর্ণামেন্টে সর্বমোট ৩২ টি দল অংশ গ্রহণ করবে খেলায় দুটি পুরস্কার রয়েছে প্রথম পুরস্কার ১টি এলইডি টিভি ২৪” দাতা নিরব আহমদ শুয়েব ইতালী প্রবাসী (নোয়াগাঁও) দ্বিতীয় পুরস্কার ১টি এলইডি টিভি ২২” দাতা আব্দুল করিম সুমন আমেরিকা প্রবাসী (মৌলভীরগাঁও)।

উক্ত টুর্ণামেন্টের খেলা প্রতিদিন বিকেলে অনুষ্ঠিত হবে এতে সকল ক্রীড়ামোদীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories