Sunday, July 26, 2026
26.7 C
Kolkata

হাথরাস ধর্ষণকাণ্ড নিয়ে পপুলার ফ্রন্টের বিরুদ্ধে যোগী সরকারের মিথ্যা অপবাদের বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদ

বিজেপি শাসিত রাজ্য গুলিতে একের পর এক অপরাধ প্রবণতা বেড়েই চলেছে ।উত্তরপ্রদেশ একের পর ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে ।উত্তরপ্রদেশের হাথরাসে দলিত যুবতী মনীষা বাল্মীকির উপর গণধর্ষণ করে জিভ কেটে পৈশাচিক অমানবিক ভাবে পুড়িয়ে মারে ।এই অমানবিক দেশজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ ।

অন্যদিকে ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করে উত্তরপ্রদেশের প্রশাসন ।মিডিয়া ,রাজনৈতিক নেতা ও অন্যান্য মানবাধিকার নেতৃত্বকে নির্যাতিতা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে বাধা প্রদান প্রশাসন । উল্টে যোগী সরকারের ব্যার্থতা ঢাকতে বিভিন্ন মুসলিম নেতাদের গ্রেফতার করে ইউপি পুলিশ ।শুরু হয় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মতো একটি সামাজিক সংগঠনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ।


মিডিয়া ও পুলিশের নাকি দাবি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া উত্তরপ্রদেশের যোগী সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাতে নাকি বিদেশ থেকে ১০০ কোটি টাকার ফান্ডিং করেছে । যদিও মিডিয়া ও সরকারের এই মিথ্যা অভিযোগকে নস্যাৎ করেছে তদন্তকারী সংস্থা ইডি ।ইডির তরফ থেকে এই ধরণের ঘটনার সঙ্গে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার কোন যোগ নেই সেটা জানিয়ে দিয়েছেন ।
হাথরাসে দলিত যুবতী মনীষা বাল্মীকির গণধর্ষণ কাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে ও সরকার দ্বারা পপুলার ফ্রন্টের বিরুদ্ধে মিথ্যা বদনাম করার চক্রান্তের প্রতিবাদে আজ শুক্রবার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে রাজ্য জুড়ে প্রতিবাদ প্রদর্শন লক্ষ্য করা যায় ।কলকাতা ,নদীয়া ,বীরভূম সহ মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় পপুলার ফ্রন্টের পক্ষ থেকে প্রতিবাদ প্রদর্শন করতে দেখা যায় ।
আজকের এই প্রতিবাদ সভায় বক্তারা বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন ও অবিলম্বে যোগী সরকারের পদত্যাগের দাবি জানান ।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories