Sunday, October 25, 2026
25 C
Kolkata

নাটোর এনএস সরকারী কলেজ থেকে গ্রেনেড উদ্ধার।

নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারী কলেজ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হ্যাণ্ডগ্ৰেনেড উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে এনএস সরকারী কলেজের সাইকেল গ্যারেজের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি উদ্ধার করা হয়।

পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার বিকেলে শ্রমিকরা কলেজের সাইকেল গ্যারেজ থেকে দক্ষিণ দিকে খালপাড় দিয়ে একটি রাস্তা নির্মাণের কাজ করছিল। এ সময় রাস্তার কাজের জন্য খোড়াখুড়ির এক পর্যায়ে শ্রমিকরা মাটির মধ্যে ওই হ্যাণ্ডগ্রেনেডটি দেখতে পায়। পরে তারা বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানায়। কলেজ কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ এসে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হ্যাণ্ডগ্রেনেডটি দেখে পুলিশ ধারণা করছে ৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে অবিস্ফোরিত অবস্থায় এটি হয়তো এখানে পড়ে ছিল।

Hot this week

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের ভারও জ্ঞানেশের হাতেই!’ আরটিআইয়ে অস্বস্তিতে কেন্দ্রের ভূমিকা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে নির্বাচন কমিশনের...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories