Saturday, October 24, 2026
24 C
Kolkata

পাকুন্দিয়ায় ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে বল ব্যাট স্ট্যাম্প বাস্কেটবল বিতরণ করা হয়

 

মোঃ শামীম মিয়া

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে জেলা পাকুন্দিয়া উপজেলার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ভলিবল, ফুটবল, ক্রিকেট খেলার স্ট্যাম্প, ক্রিকেট বল, বাস্কেট বলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষ তা বিতরণ করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০১৯-২০ অর্থবছরে উন্নয়ন তহবিলের অর্থায়নে এসব ক্রীড়া সামগ্রী বিতরণের আয়োজন করে উপজেলা পরিষদ।

ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. হারুন-অর-রশীদ জুয়েল, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, উপজেলা প্রকৌশলী মো. হাবিবুল্লাহ প্রমুখসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories