Monday, June 8, 2026
41.2 C
Kolkata

বদলা নিল ভারতীয়রা, ইউটিউবে নোবেলের গানে ডিসলাইকের ঝড়

আজাহার উদ্দিন,বাংলাদেশ,এনবিটিভি: অবশেষে বাংলাদেশি গায়কের দম্ভ ভেঙে চুরমার। বেশ কয়েকদিন ধরেই বিতর্কিত মন্তব্যের জেরে নেটপাড়ায় রাজ করছিলেন বাংলাদেশের বিখ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল। যদিও তার স্টার হওয়ার সূত্রপাত কিন্তু ভারতবর্ষের একটি রিয়্যালিটি শো থেকেই। জি বাংলার জনপ্রিয় সারেগামাপা তে তিনি শেষ সিজনটিতে অংশগ্রহণ করেন। শোয়ে প্রথম না হতে পারার‌ কারনে তিনি ভারতের বিভিন্ন ব্যক্তিত্বদের নিয়ে খোলাখুলি কুরুচিকর মন্তব্যের জেরে ভারতীয় নেটিজেনদের রোষের শিকার হন।

এবার বলা চলে তারই প্রতিশোধ নিল ভারতীয়রা। নোবেলের সেই বিতর্কিত গান ‘তামাশা’ ইউটিউবে মুক্তি পেয়েছে। যদিও অবাক করা বিষয়, গানে লাইকের তুলনায় ডিসলাইকের পরিমাণ কিন্তু অধিক। এই গানের প্রোমোশনের জন্যই নোবেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বেশকিছু কুরুচিকর মন্তব্য করে হাইলাইটে আসতে চেয়ে ছিলেন। তার সেই উদ্দেশ্য সফল হয়েছে বটে কিন্তু এহেন কার্যকলাপে রীতিমতো ক্ষেপে রয়েছেন তার নিজস্ব বহু অনুরাগীরাও।বিতর্কিত এই গানটিতে অভিনয় করেছেন নোবেল নিজেই, গানটিও তার নিজের গাওয়া এবং এই গানের পুরো নির্মাণে ছিলেন টিম নোবেল। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় এই গানে ফিমেল মডেল হিসেবে উপস্থিত ছিলেন তার নিজের স্ত্রী যাকে তিনি গোপনে সাত মাস আগে বিয়ে করেন সেই মেহবুবা সালসাবিশ। নোবেল জানিয়েছিলেন এই গানটি অনেক বড় পরিসরে তিনি প্রকাশ করতে চেয়েছিলেন কিন্তু লকডাউনের কারণে মডেল হিসেবে তার নিজের স্ত্রী’কে বেছে নিতে হয়েছে। অন্যদিকে মেহেবুবা এই গানে অভিনয় করতে পেরে খুবই খুশি হয়েছেন।

গানের প্রতিক্রিয়া এরকম নেতিবাচক আসবে এমনটা বোধহয় কল্পনাও করতে পারেননি বাংলাদেশী গায়ক। যদিও যারা ভিডিওটি দেখেছেন তাদের অনেকেরই অভিযোগ গানে তেমন নতুনত্বের কিছুই নেই, কনটেন্টও একপ্রকার বস্তাপচা এবং নোবেলের উচিত দম্ভ ভুলে নতুন করে গানের শিক্ষা নেওয়া। এতকিছুর পরেও ভারতীয় ব্যক্তিত্বদের নিয়ে বিতর্কিত মন্তব্যে নোবেল রাশ টানবেন কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া তিনি দেননি।

Hot this week

বিজয় মিছিলে গুলিতে মহিলার মৃত্যু, বিহারের বিজেপি বিধায়ককে দোষী সাব্যস্ত করল আদালত

২০১৮ সালের বর্ষবরণ উৎসবে ক্ষমতার দম্ভে ফাঁকা গুলি ছুঁড়ে...

৬৬১ কোটির সরকারি তহবিল তছরুপের অভিযোগ, একাধিক শহরে সিবিআইয়ের তল্লাশি!

দেশে এবার একের পর এক আর্থিক অনিয়মের ঘটনা সামনে...

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে গ্রেফতার বিক্ষুব্ধ কর্মী, চাঞ্চল্য বীরভূমে

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে যখন উত্তপ্ত...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

Topics

বিজয় মিছিলে গুলিতে মহিলার মৃত্যু, বিহারের বিজেপি বিধায়ককে দোষী সাব্যস্ত করল আদালত

২০১৮ সালের বর্ষবরণ উৎসবে ক্ষমতার দম্ভে ফাঁকা গুলি ছুঁড়ে...

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

Related Articles

Popular Categories