Friday, July 24, 2026
27.2 C
Kolkata

বাঘারপাড়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন:

মো সোহাগ
যশোর প্রতিনিধি

বাঘারপাড়ায় আপন বড় ভাইয়ের হাতে তার ছোট ভাই খুন হয়েছেন।
খুন হওয়া যুবকের নাম রিপন হোসেন (৩০)। খুনি এবং খুন হওয়া দুইজন উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রামের হরমুজ আলীর ছেলে।
খুনের পর সোমবার রাতে অভিযুক্ত বিপ্লব হোসেনকে (৩৫) আটক করেছে থানা পুলিশ।
রিপনের স্ত্রী সুকুরন খাতুন জানান, তার ভাসুর বিপ্লব হোসেন প্রায়ই নেশা করে বাড়িতে ঢুকতেন। এ নিয়ে তার স্বামীর সঙ্গে প্রায়ই গণ্ডগোল হতো। বড় ভাই কয়েকবার মারপিটও করেছে তার স্বামীকে।
সোমবার রাত ১২টার দিকে রিপন প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন। এ সময় তার বড় ভাই বিপ্লব টিউবওয়েলের হাতল দিয়ে রিপনের মাথার পেছনে আঘাত করে। এতে রিপন মাটিয়ে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক শাহ আলম রুবেল বলেন, রাত একটার দিকে রিপনকে হাসপাতালে আনা হয়েছিল। এর আগেই তার মৃত্যু হয়। তার ডান কান দিয়ে রক্ত ঝরছিল। বাম চোখের নিচে রক্ত জমে ছিল।
বাঘারপাড়া থানার ইনসপেক্টর (তদন্ত) রাসেল সরোয়ার জানান, অভিযুক্ত বিপ্লব হোসেনকে মঙ্গলবার সকালে পাশের জামালপুর গ্রাম থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে৷

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories