Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

মায়াপুর ইসকন মন্দিরে করোনার থাবা, শতাধিত ভক্ত করোনাতে আক্রান্ত, মন্দির খোলা!

নিউজ ডেস্ক : ইসকন মন্দির করোনার হটস্পট। শতাধিক ভক্ত ইতিমধ্যেই কোভিড আক্রান্ত হয়েছেন। একাধিকজন রয়েছেন কোয়ারেন্টাইন সেন্টারে। ইতিমধ্যে তিনজন ভক্তর মৃত্যুও হয়েছে। এই পরিস্থিতিতে এখনও মায়াপুর কেন বাইরে থেকে আসা পুণ্যার্থীদের জন্য বন্ধ হয়নি, সে প্রশ্নও উঠছে। প্রশাসনের পক্ষ থেকেও কেন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না সে প্রশ্নও জোরালো হচ্ছে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত বছর বার বার বন্ধ হয়ে গিয়েছিল ইসকন মন্দির। মন্দিরের সমস্ত আবাসিক ভক্তদের কোভিড-১৯ পরীক্ষা করে জানা যায় আবাসিকদের অনেকের দেহেই করোনা অ্যান্টিবডির উপস্থিতি রয়েছে। পরে কোভিড প্রোটোকল মেনেই মন্দিরে প্রবেশের অনুমতি মেলে। স্বাস্থ্যবিধি মেনেই পুজো আর দর্শনের ব্যবস্থা করা হয়েছিল। থার্মাল স্ক্রিনিং করে ঢুকতে হয় মন্দিরে। মন্দিরের ভিতরে ছয় ফুট দূরত্ব বজায় রেখে ভক্তদের বসার ব্যবস্থা করা হয়। মন্দির চত্বরে বেশিক্ষণ বসে থাকার উপরেও নিষেধাজ্ঞা ছিল। মাস্ক বাধ্যতামূলক করা হয় সকলের জন্য। স্যানিটাইজার এবং দূরত্ববিধি বজায় রাখতে হবে বলেও জানানো হয়। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলেও এবার দ্বিতীয় ঢেউ সামলানো কঠিনে হচ্ছে।

মায়াপুর ইসকনের এক কর্তা বলেন, ‘অনেকেই কোভিড আক্রান্ত হয়েছেন। মৃত্যুও হয়েছে তিনজনের। তবে মন্দির এখন ফাঁকা। তেমন লোকজন আসছেন না। কী করা যায়, তা নিয়ে আমরা আলোচনা করছি।’ মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, ‘তিনজনের মৃত্যু হয়েছে। এখনও যাঁরা আসছেন সব নিয়ম মেনেই তাঁদের ভিতরে ঢুকতে হচ্ছে। আপাতত মন্দির বন্ধ হচ্ছে না। হলে তা জানানো হবে।’ কৃষ্ণনগরের মহকুমা শাসক চিত্রদীপ সেন বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। ওখানে সংক্রমণ বাড়ছে, এটা ঠিক।’

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories