Sunday, July 26, 2026
31 C
Kolkata

যেকোন অপশক্তি রুখে দিতে প্রস্তুত পুলিশ।পুলিশ সুপার, গাইবান্ধা

মো: সাগর ইসলাম,

স্টাফ রিপোর্টার, গাইবান্ধাঃ-

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহায় মানুষ যাতে নিরাপদে বাড়ী ফিরতে পারে সে জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন গাইবান্ধা জেলা পুলিশ। যেকোন অপশক্তি মোকাবেলায় সদা প্রস্তুত রয়েছেন গাইবান্ধা জেলা পুলিশ।

৩০ জুলাই বৃহস্পতিবার দুপুরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথায় স্বাস্থ্য বিধি, গাড়ীর ভাড়া বৃদ্ধি এবং মহাসড়কে পরিবহন চাঁদাবাজি বন্ধ সংক্রান্ত বিষয়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম।

তিনি আরও বলেন, মাদকের সাথে পুলিশের কোন আপোষ নয়, মাদকের সাথে জড়িতদের পুলিশ ছাড় দিবে না।

এ সময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এডিশনাল এসপি (হেড কোয়ার্টার) আবু খায়ের, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পলাশবাড়ী পৌর প্রশাসক আবু বকর প্রধান।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও গাইবান্ধা জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি এনামুল হক সরকার মকবুল, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বাবু, উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, ওসি তদন্ত মতিউর রহমান, জেলা ট্রাফিক ইন্সপেক্টর নুর আলম, পলাশবাড়ী ট্রাফিক ইন্সপেক্টর নাসির, সার্জেন্ট আজিজ, সার্জেন্ট সুজন, থানা পুলিশ সদস্য সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন #

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories