Sunday, June 7, 2026
28.5 C
Kolkata

সোনাগাজীতে মায়ের শাসনে বিষপানে স্কুল ছাত্রের আত্মহত্যা।

নিজস্ব প্রতিনিধিঃ
শাওন,

দুষ্টামির কারণে মা তাকে বকাঝকা করতো, শাসন করতো। আজ বুধবার (১৭ জুন) দুপুরেও মা তাকে শাসন করেছিলেন। কিন্তু এতে মায়ের উপর অভিমান করে ঘরে ইঁদুর মারার জন্য রাখা বিষ খেয়ে আত্মহত্যা করেছে মাইন উদ্দিন বাদল নামে ১৩ বছর বয়সী এক কিশোর। সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের দক্ষিণ সোনাপুর গ্রামের ভাতওয়ালা বাড়িতে এ ঘটনা ঘটেছে। সে ওই এলাকার মোঃ মামুনের ছেলে। সোনাপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল।

বাদলের কাকা মোঃ নাজিম উদ্দিন ও ইউপি সদস্য গেদু ভুঞা জানান, দুষ্টামীর কারণে তার মা দুপুরে তাকে শাসন করেছিলেন। এতে সে অভিমান করে ঘরে রাখা বিষপান করে ফেলে। আমরা তাকে ছটফট করতে দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা দেখে তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসা চলাকালীন সময়ে বাদল মারা যায়।
ফেনী জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক নূর আলম সিদ্দিকী জানান, আমরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। কিন্তু তার অবস্থা বেশ খারাপ ছিল।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুনেছি সে বিষপানে ফেনী জেনারেল হাসপাতালে মারা গেছে। ওখানে থেকে এখনও বিস্তারিত বিবরণ আসেনি আমাদের হাতে।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories