Saturday, June 20, 2026
30.4 C
Kolkata

হাটহাজারী মাদ্রাসায় দুই শিক্ষককে অব্যাহতি, চার জনকে পুনর্বহাল

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার (হাটহাজারী মাদ্রাসা নামে পরিচিত) দুই শিক্ষককে অব্যাহতি ও চারজনকে পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার রাতে মাদ্রাসা পরিচালনা কমিটি এই সিদ্ধান্ত নেয়। ছাত্রদের দাবি ছিল কয়েকজন শিক্ষকে অব্যাহতি ও কয়েকজনকে পুনর্বহাল করার।

অব্যাহতি পাওয়া দুই শিক্ষক হলেন, মাওলানা মোহাম্মদ উসমান ও মাওলানা তকি উদ্দিন আজিজ। মাদ্রাসার প্রয়াত মহাপরিচালক শাহ আহমদ শফী থাকাকালীন ওই দুজনকে নিয়োগ দেওয়া হয়েছিল। পুনর্বহাল হওয়া চার শিক্ষক হলেন, আনোয়ার শাহ, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা মোহাম্মদ হাসান ও মাওলানা মনসুর। আহমদ শফী থাকাকালীন তাদের মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা ইয়াহিয়া সাহেব বলেন, বিনা কারণে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া দক্ষ চার শিক্ষককে ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে পুনর্বহাল করা হয়েছে। অবৈধভাবে নিয়োগ পাওয়া দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ছয় দফা দাবিতে ছাত্রদের বিক্ষোভের মুখে গত বৃহস্পতিবার রাতে মহাপরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন আহমদ শফী। একই সঙ্গে তাঁর ছেলে আনাস মাদানীকে মাদ্রাসার শিক্ষকের পদ থেকে অব্যাহতি দেয় শুরা কমিটি। শুক্রবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন আহমদ শফী। পরদিন শনিবার তার মরদেহ দাফনের পর মাদ্রাসা পরিচালনার জন্য তিন সদস্যের শুরা কমিটি গঠন করা হয়। এই তিন সদস্য হলেন মুফতি আবদুস সালাম, মাওলানা শেখ আহমদ ও মাওলানা ইয়াহিয়া। এ ছাড়া জুনায়েদ বাবুনগরীকে মাদ্রাসার প্রধান শায়খুল হাদিস ও নাজিমে তালিমাতের (শিক্ষা পরিচালক) দায়িত্ব দেওয়া হয়েছে। সহকারী শিক্ষা পরিচালক করা হয় মাওলানা মোহাম্মদ শুয়াইবকে।

এর আগে গত ১৭ জুন আহমদ শফীর সভাপতিত্বে শুরা কমিটির বৈঠকে জুনায়েদ বাবুনগরীকে সহকারী পরিচালক থেকে অব্যাহতি দিয়ে শেখ আহমদকে স্থলাভিষিক্ত করা হয়।

Hot this week

শ্যামাপ্রসাদের অবদান স্মরণে বিশেষ পক্ষ, সত্য ইতিহাস প্রকাশের পক্ষে উচ্চশিক্ষামন্ত্রী

পশ্চিমবঙ্গ গঠনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনস্বীকার্য ভূমিকা নতুন প্রজন্মের...

‘আমি ভারতীয়!’: হায়দরাবাদে প্রাক্তন সেনাকর্মীর নাতিকে ‘পাকিস্তানি’ বলে কটূক্তি

হায়দরাবাদের উপকণ্ঠে কাপরার 'জনপ্রিয় লেক ফ্রন্ট সোসাইটি'-তে একটি সাধারণ...

মহাসড়কে মসজিদ ভাঙার সিদ্ধান্তে হাইকোর্টের ব্রেক: মিলল সাময়িক স্থগিতাদেশ

উত্তরপ্রদেশের বাহরাইচ-নানপাড়া জাতীয় মহাসড়কের (NH-927) ধারে কাজীজোত গ্রামে অবস্থিত...

মানুষের জল ব্যবহারের কারণে আটকে যাচ্ছে AI-এর উন্নতি: জেফ বেজোস

আমাজন প্রধান জেফ বেজোস জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI...

Topics

জি-৭ সম্মেলনে ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিকে ‘মনগড়া’ বললেন মেলোনি!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে ইতালির...

বিধানসভায় সই জালিয়াতি মামলায় সিআইডি-র নজরে এবার শোভনদেব চট্টোপাধ্যায়!

বিধানসভায় সই জালিয়াতি বিতর্কে এ বার রাজ্যের প্রবীণ নেতা...

Related Articles

Popular Categories