Monday, June 8, 2026
32.5 C
Kolkata

হালুয়াঘাটে বালু লুটের বাঁধায়-বৃদ্ধ হত্যাঃ আটক ইউপি চেয়ারম্যান

হালুয়াঘাট ( ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বালু লুটে বাঁধা দেয়ায় আব্দুল কাদির (৬৫) নামে এক বৃদ্ধকে রামদা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে তিনজন।

আহতদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার স্বদেশী গ্রামে।

ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার স্বদেশী গ্রামের সঞ্জু মিয়া ওরফে সাইদ হোসেন সিদ্দিকী এর পুত্র স্বদেশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদ( ২৯), বালিজুড়ি গ্রামের সুরুজ আলীর পুত্র সোহেল মিয়া (২৫) ও ফুলপুর উপজেলার সঞ্চুর গ্রামের আবুল হোসেনের পুত্র শাহজাহান মিয়া (২৬)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় , হালুয়াঘাটের কংশ নদ খননের বালু রাখার জন্য উপজেলার গাজীপুর গ্রামের প্রায় ৭ একর জমি ভাড়া নিয়েছেন স্থানীয় মামুন মিয়া ও তাঁর লোকজন। বুধবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদ লোকজন নিয়ে জোর করে ভ্যাকু ও ট্রাক নিয়ে আসে বালু লুট করে নিয়ে যাওয়ার জন্য। জমির মলিকগণ বাঁধা দিলে ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যান ও তার লোকজন জমির মালিক আব্দুল কাদির, বোন জামাই শরাফ উদ্দিন, পুত্র দোলন ও ফরিদকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।পরবর্তিতে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে আব্দুল কাদির মারা যায়।

হালুয়াঘাট থানার ওসি মাহমুদুল হাসান জানান, কংশ নদী খননের পর উত্তোলন করা বালু নিয়ে বিরোধের জেরে চেয়ারম্যানের লোকজনের হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সীমান্তবর্তী সাধুর বাজার এলাকা থেকে চেয়ারম্যান ইরাদ ও তার দুই সহযোগীকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিবেদকঃ

মো. জাকিরুল ইসলাম

Hot this week

দিল্লিতে ‘মহানাটক’! কোন গোপন ফর্মুলায় পদ্ম শিবিরে পা বাড়াচ্ছেন তৃণমূলের একঝাঁক সাংসদ?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত দিয়ে...

যাদবপুর হকার উচ্ছেদ-কাণ্ডে গ্রেফতার হওয়া সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জনের জামিন!

যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতির...

সিআইডির তলব এড়িয়ে দিল্লিতে অভিষেক, কালীঘাটের বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে নতুন মোড় এসেছে।...

Topics

সুরাটে ১০০টা বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, কিন্তু দায় নিল না কেউ! প্রশ্নের মুখে প্রশাসন

গুজরাটের সুরাট শহরে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের...

রাস্তা সম্প্রসারণ প্রকল্পের জন্য ভাঙা হল ৪৪ বছরের নুরানি মসজিদ, কড়া নিরাপত্তায় অভিযান জয়পুরে!

রাজস্থানের জয়পুরে একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories