Sunday, July 26, 2026
26.8 C
Kolkata

ইউএনও’র হস্তক্ষেপে উপড়ে পড়া পলাশবাড়ীর ঐতিহ্য-ধারণকারী পলাশফুল বৃক্ষটি দন্ডায়মান

মোঃ সাগর ইসলাম,

স্টাফ রিপোর্টার গাইবান্ধাঃ- 

চিরায়িত ঐতিহ্যের ধারাবাহিকতায় পলাশফুলের ব্যাপক অরন্যের ইতিহাস থেকেই পলাশবাড়ীর নামকরন।পলাশবাড়ী উপজেলার নামকরনের সাথে পলাশফুল বৃক্ষের নাম আষ্টে-পৃষ্টে জড়িত।

সেই ঐতিহ্যবাহী ইতিহাসখ্যাত আনুমানিক কুড়ি বছর বয়সি লাল টুকটুক রংয়ের থোকা-থোকা ফুলের শোভা বর্ধনকারি তেমনি পলাশফুল একটি বৃক্ষের অবস্থান ছিল উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান গেইট সংলগ্ন পুকুরপাড় ঘেঁষে।

গত দু’দফা উপূর্যপরি ভারী বর্ষণে বৃক্ষটির গোড়া থেকে মাটি সরে যাওয়ায় সুন্দরের প্রতিক পলাশফুলের বৃক্ষটি আকস্মিক উপড়ে পুকুরের পাড়ে হেলে পড়ে। হেলে গেলেও শ্রষ্টার পরম মহিমায় গাছটি জীবিতই রয়ে যায়।

মঙ্গলবার(২৯জুলাই) উপড়ে পড়া পলাশফুলের গাছটিকে আবারো যথাস্থানে দন্ডায়মান করতে শত ব্যস্ততার মধ্যেও বৃক্ষপ্রেমি পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান বিশেষ উদ্যোগ গ্রহন করেন।যান্ত্রিক সরঞ্জাম ব্যবহারের মধ্যদিয়ে নিরলস চেষ্টায় টেনে-হেঁচরে উত্তোলন করে জীবদ্দশায় বৃক্ষটি অবশেষে জীবনের কাছাকাছি নেয়ার চেষ্টা করা হচ্ছে।

এরআগে ২০১৮ সালে গাছটি হেলে পড়েছিল, সেসময়ে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেনের প্রচেষ্টায় গাছটি দন্ডায়মান করা হয়েছিল। এ বছর পুনরায় গাছটি উপড়ে পড়ায় পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান গাছটি পুনরায় দন্ডায়মান করার উদ্যেগ গ্রহণ করেন।

এলাকাবাসী- ভবিষ্যতে যাতে পলাশবাড়ীর পলাশফুলের এ ঐতিহ্যবাহী গাছটি যাতে উপড়ে না যায় সেজন্য গাছের গোড়ায় শক্ত একটি ভিত্তি তৈরি করার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories