Monday, June 8, 2026
30.1 C
Kolkata

কিশোরগঞ্জে যুবলীগ নেতা ইউসুফ মনি হত্যায় আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন

মোঃশামীম মিয়া

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে চাঞ্চল্যকর যুবলীগ নেতা ইউসুফ মনি হত্যা মামলার মূল আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। তারা বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের আখড়াবাজার এলাকায় মানববন্ধন করে দ্রুত মূল আসামি নয়ন, নিয়াজ, রাজিব, সানা ও মোবারকসহ বাকি আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।

ঘন্টাব্যাপী মানববন্ধনে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, নিহত যুবলীগ নেতার ছোটভাই কিশোরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইয়াকুব সুমন ও যুবলীগ নেতা পল্লব করসহ স্থানীয় গণ্যমান্য লোকজন বক্তৃতা করেন।

পরে মিছিল করে তারা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি দেন।
২০১৯ সালের ২৫ জানুয়ারি রাতে শহরের রথখলা এলাকার ঈশা খাঁ সড়কে সন্ত্রাসীরা যুবলীগ নেতা মনিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এ সময় কুপিয়ে জখম করা হয় তার ছোট ভাই কাউন্সিলর ইয়াকুব সুমনকে।
এ ঘটনায় নিহত যুবলীগ নেতার স্ত্রী আবেদা আক্তার শিখা বাদী হয়ে ১২জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীদের আসামি করে করে একটি হত্যা মামলা দায়ের করেন।
বাদীপক্ষ থেকে অভিযোগ করা হয়, পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে ২১জন আসামিকে গ্রেপ্তার করলেও মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। মূল আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ রয়েছে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ইউসুফ মনি হত্যা মামলায় পুলিশের কোনো গাফিলতি নেই। মামলায় ১২জনকে আসামি করা হলেও পুলিশ তদন্তে আরো অনেকের সম্পৃক্ততা পায়। এ পর্যন্ত মোট ২১জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি এ মামলায় ৩২জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এখন আদালত থেকে পলাতকদের ধরতে ওয়ারেন্ট বের হবে। এর পর পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান চালাবে।’

Hot this week

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে গ্রেফতার বিক্ষুব্ধ কর্মী, চাঞ্চল্য বীরভূমে

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে যখন উত্তপ্ত...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

Topics

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

Related Articles

Popular Categories