Friday, October 23, 2026
30 C
Kolkata

রিফাত হত্যা মামলায় মিন্নিসহ ৬ আসামিকে মৃত্যুদন্ড!

নিউজ ডেক্স

বরগুনার মােঃ শাহনেওয়াজ রিফাত শরীফ (২৬) হত্যা মামলায় আসামি আয়শা সিদ্দিকা মিন্নিসহ ছয় আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত । খালাস পেয়েছেন চারজন। বরগুনা জেলা ও দায়রা জজ মােঃ আছাদুজ্জামান আজ বুধবার দুপুরে এ রায় ঘােষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন রাকিবুল হাসান রিফাত ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মােহাইমিনুল ইসলাম সিফাত (১৯), মােঃ রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মােঃ হাসান (১৯) ও আয়শা সিদ্দিকা মিন্নি (১৯)।

রাজনীতি সরকার অপরাধ আইন মামলা থেকে খালাস পেয়েছেন মােঃমুসা (২২) , রাফিউল ইসলাম রাব্বি (২০), মাে . সাগর (১৯) ও কামরুল হাসান সাইমুন (২১)। আসামিদের মধ্যে আয়শা সিদ্দিকা মিন্নি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। আর মাে . মুসা হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক।

উল্লেখ্য যে, গত বছরের ৫ নভেম্বর প্রাপ্ত বয়স্ক আসামিদে বিরুদ্ধে অভিযান গঠন করে বিচারের জন্য মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে পাঠান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। চলতি বছরের ১ জানুয়ারি জেলা ও দায়রা জজ মােঃআছাদুজ্জামানের আদালতে প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়। ৮ জানুয়ারি থেকে সাক্ষ্য গ্রহণ শুরু করেন আদালত। এরপর মােট ৭৬ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সব আসামির পক্ষে বিপক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন সংশ্লিষ্ট আইনজীবীরা। গত ১৬ সেপ্টেম্বর যুক্তি খণ্ডন শেষে আজ ৩০ সেপ্টেম্বর রায়ের দিন ধার্য করেন আদালত।

অন্যদিকে , গত ৮ জানুয়ারি রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে অভিযােগ গঠন করেন বরগুনার শিশু আদালত। অপ্রাপ্তবয়স্ক আট আসামি উচ্চ আদালত ও বরগুনার শিশু আদালতের আদেশে জামিনে রয়েছে।

Hot this week

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

Related Articles

Popular Categories