Wednesday, October 21, 2026
25 C
Kolkata

ধোপাজান চলতি নদীতে পুলিশের অভিযানে ৮টি নৌকা আটক ২ লক্ষ টাকা জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
ধোপাজান চলতি নদীতে প্রতি রাতে চলে বালু পাথর উত্তোলণ পুলিশের অভিযানে ৮টি নৌকা আটক ৩টি মামলায় ২লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জানা যায় ধোপাজান চলতি নদীতে ঈদের পর থেকে প্রতি রাতে চলছে ড্রেজার মেশিনধারা পাড়কেটে বালু পাথর উত্তোলনের মহোৎসব। রাত হলেই বড় বড় বাল্কহেড নৌকা প্রবেশ করে ধোপাজান চলতি নদীর তীরে এবং রাতের আধাঁরে এসব নৌকা ড্রেজার দ্বারা লোড করে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ৩০জুলাই রাতে অভিযান চালিয়ে কাইয়েরগাওঁ থেকে বালু র্ভতি করে যাওয়ার পথে ৮টি নৌকা আটক করেন। ১আগষ্ট বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সাদি উর রহীম জাদিদ এর মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
যানা যায়,চলতি নদীর ডান তীরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং অভিযোগের বিষয়টি মোবাইল কোর্টের সামনে উদঘাটিত হলে ৩টি মামলায় মোট ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ৩০ জুলাই রাতে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন এর নির্দেশে গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮টি বালু ভর্তি নৌকা আটক করা হয়। অবৈধ পন্থায় বালু ও পাথর উত্তোলন বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories