Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

অনুব্রতর গড়ে সিপিআইএমের বাইক মিছিল, বীরভূম সরগরম

দলীয় সাংসদ শতাব্দী রায়ের গোঁসা আপাতত শান্ত। তিনি দলত্যাগের ইঙ্গিত দিয়েও থেকে গিয়েছেন। উল্টে পুরষ্কার হিসেবে পেয়েছেন রাজ্য কমিটির সহসভাপতির দায়িত্ব। শতাব্দীর গোঁসা ঠারে ঠোরে গিয়ে পড়েছিল তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের উপরেই।

কোনওরকমে সেসব সামাল দিয়েছেন নেত্রী। এদিকে বিজেপি ও তৃণমূল দলবদলের হিড়িকে বীরভূম রাঙামাটির রাজনীতিতে নতুন করে সিপিআইএম জমি খুঁজতে মরিয়া। বৃহস্পতিবার জেলার রাজনৈতিক সংঘাতপূর্ণ এলাকা নানুরে বাম বাইক মিছিল ঘিরে আরও সরগরম হলো পরিস্থিতি।

জেলা সিপিআইএম সূত্রে খবর, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে বৃহস্পতিবার রামপুরহাটে হবে কৃষক আন্দোলনের প্রতি সমর্থনে জমায়েত। এই সমাবেশে থাকছেন কংগ্রেস নেতৃত্ব। সমাবেশ সফল করতে চলছে মিছিল। নানুর থেকে বাইক মিছিল তারই অংশ।

বৃহস্পতিবার রামপুরহাটে বাম ও কংগ্রেসের যৌথ সমাবেশে বক্তব্য রাখবেন সিপিআইএম শীর্ষ নেতা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদ। ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির সম্পাদক নরেন চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃত্ব। জেলা

বামফ্রন্ট জানিয়েছে, স্বৈরাচার, সাম্প্রদায়িকতা দূর করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে রামপুরহাটের জনসভা। কেন্দ্র সরকারের কৃষি আইন বাতিল, কৃষকদের মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আন্দোলন আরও তীব্র হবে। এদিকে অনুব্রত মণ্ডলের জেলায় গত বিধানসভা নির্বাচনের পরে তেমন প্রাসঙ্গিক ছিল না বাম ও কংগ্রেস।

তৃণমূল অন্দরমহলের গুঞ্জন, দলীয় দ্বন্দ্বের ফাটল দিয়ে নতুন করে জমি খুঁজে নিচ্ছে সিপিআইএম। নানুর, সুচপুর, সহ জেলার বিভিন্ন এলাকা বারে বারে রাজনৈতিক সংঘাতে রক্তাক্ত হয়েছে বাম আমল থেকে। সেই ধারা চলেছে তৃণমূল কংগ্রেসের আমলেও।

বিজেপির বাড়বাড়ন্তে পরিস্থিতি ভালো নয়, তা প্রকারন্তরে স্বীকার করছেন তৃণমূল নেতারা। সিপিআইএমের দাবি, বীরভূম জেলা সহ রাজ্যের গ্রামাঞ্চলে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মাখামাখি সম্পর্ক।

দলবদল শুধু রঙ পাল্টানো। মানুষ এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চান। জনসভা ঘিরে মিছিল ও বাইক মিছিল তারই প্রমাণ দিচ্ছে। রাজনৈতিক সংঘাতের সম্ভাবনা প্রবল তাও স্বীকার করছেন বাম নেতারা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories