Saturday, July 25, 2026
26.2 C
Kolkata

পরপর ২০ দিন, ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

এনবিটিভি ডেস্ক: শুক্রবারও পেট্রেলের দাম বাড়ানো হয়েছে লিটারে ২১ পয়সা, ডিজেল লিটারে ১৭ পয়সা। সবমিলিয়ে ২০ দিনে পেট্রোল বেড়েছে লিটারে ৮ টাকা ৮৭ পয়সা, ডিজেল ১০ টাকা ৮ পয়সা। দিল্লিতে পেট্রোল, ডিজেলের দাম ৮০ টাকা ছাড়িয়ে গিয়েছে। দিল্লিতে পেট্রোল এখন ৮০ টাকা ১৩ পয়সা, ডিজেল ৮০ টাকা ১৯ পয়সা। কলকাতায় পেট্রোল এখন লিটারে ৮১ টাকা ৮২ পয়সা, ডিজেল ৭৫ টাকা ৩৪ পয়সা। মুম্বইয়ে পেট্রোল ৮৬ টাকা ৯১ পয়সা, ডিজেল ৭৮ টাকা ৫১ পয়সা। চেন্নাইয়ে পেট্রোল ৮৩ টাকা ৩৭ পয়সা, ডিজেল ৭৭ টাকা ৪৪ পয়সা।

স্মরণকালের মধ্যে দিল্লিতে কখনও ডিজেল পেট্রোলের দামকে ছাপিয়ে যায়নি। তবে গতমাসে স্থানীয় বিক্রয়কর বা ভ্যাট বাড়ানোর ফলে একমাত্র দিল্লিতেই পেট্রোলের থেকে ডিজেল মহার্ঘ। দিল্লি সরকার ৫ মে ডিদজেলের ভ্যাট ১৬.৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ এবং পেট্রোলের ভ্যাট ২৭ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করেছে। সাধারণত ডিজেলের দর পেট্রোলের থেকে ১৮ টাকা থেকে ২০ টাকা কম থাকে। ৮২ দিন দাম বাড়ানো স্থগিত রাখার পর ৭ জুন থেকে দৈনিক দর সংশোধন শুরু করেছে তেল কোম্পানিগুলি। উল্লেখ্য, পেট্রোলের খুচরো দরের ৬৪ শতাংশই কর বাবদ আদায় হয়। টাকার অঙ্কে প্রতি লিটারে ৫০ টাকা ৬৯ পয়সা। এর মধ্যে কেন্দ্রীয় কর বাবদ ৩২ টাকা ৯৮ পয়সা ও ১৭ টাকা ৭১ পয়সা স্থানীয় কর বা ভ্যাট হিসেবে আদায় করা হয়। ডিজেলেও ৬৩ শতাংশেরও বেশি আদায় হয় কর বাবদ।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories