Tuesday, October 20, 2026
27 C
Kolkata

পিরোজপুরে চিকিৎসকের বাসায় ডাকাতি

জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে চিকিৎসকদের সরকারি বাসভবনের জানালার গ্রিল কেটে বাসায় ঢুকে এক চিকিৎসককে পিটিয়ে আহত করে ডাকাতি করা হয়েছে।

১১ আগস্ট বুধবার ভোরে জেলা হাসপাতালে চিকিৎসকদের সরকারি বাসভবনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী চিকিৎসক হলেন ডা. সানজিদা আজাদ শিখা (২৮)। তিনি পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।

পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারী জানান, পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসকদের সরকারি কোয়ার্টারের একটি ভবনের নিচের তলায় থাকতেন ডা. সানজিদা আজাদ শিখা। বুধবার (১১ আগস্ট) ভোর রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্য নিয়ে বাসার জানালার গ্রিল কেটে তারা বাসায় প্রবেশ করে। এ সময় বিষয়টি টের পেয়ে ডাকাতিতে বাধা দিতে গিলে ডাকাতেরা তাকে মারধর করে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, ডাকাতরা আলমারি খুলে নগদ ৫২ হাজার টাকা,১টি ল্যাপটপ ও ২টি মোবাইল ফোন নিয়ে যায়।

তিনি আরও জানান,এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন ডা. সানজিদা আজাদ শিখা। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories