Saturday, July 25, 2026
27.1 C
Kolkata

বহু সমস্যা অতিক্রম করে আমফান ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ভাঙড় ২ ব্লকের বিডিও কৌশিক কুমার মাইতি

নিজস্ব সংবাদদাতা, এনবিটিভি, ভাঙড়: উম্পুন ঝড়ে ঘর ভেঙেছিল উত্তর গাজীপুরের বাসিন্দা জলিল খানের।নিজের বাড়ি ছেড়ে আশ্রয় নিতে হয়েছিল প্রতিবেশির বাড়িতে।স্ত্রী, দুই পুত্র, পুত্র বধূ তিন নাতি নাতনি সহ মোট ন জনকে নিয়ে পরের বাড়িতে দিনের পর দিন থাকতে অসুবিধা হচ্ছিল।তাই ক্ষতিপূরণের টাকা দিয়ে ঘরের চাল ঠিক করার জন্য বারবার দরবার করছিলেন ভাঙড় ২ ব্লকের বিডিও কৌশিক কুমার মাইতির কাছে।বিডিও তাঁর নাম মঞ্জুর করে দিলেও ব্যাঙ্ক একাউন্টে গন্ডগোল থাকায় একাউন্টে টাকা পেতে সমস্যা হচ্ছিল।

সেই সমস্যার কথা জানিয়ে বারবার বিডিওর দ্বারস্থ হচ্ছিলেন বছর ষাটের জলিল খান।কাশীপুর থানার গাজীপুর খান পাড়ার বাসিন্দা পেশায় হকার জলিলের দুরাবস্থার কথা বিবেচনা করে বিডিও নিজের উদ্যোগে তাঁকে নগদ বিশ হাজার টাকা দেন।নিজের চেম্বারে ডেকে ভাঙড় ২ ব্লকের বিডিও কৌশিক কুমার মাইতি চা, জল খাইয়ে ভদ্রলোকের হাতে নগদ অর্থ তুলে দেন শুক্রবার।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories