Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

মানব সেবাই রাজনীতির মূলমন্ত্র হওয়া উচিৎ –মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, রাজনীতি হোক মানুষের জন্য। মানুষের পাশে দাঁড়ানোই হোক রাজনীতির মূল উদ্দেশ্য। মানব সেবাই রাজনীতির মূলমন্ত্র। তিনি বলেন, ‘আমাদের এ মন্ত্রে দীক্ষিত থাকতে হবে। আমাদের স্বপ্ন থাকবে মানুষের কল্যাণে বঙ্গবন্ধু যেভাবে কাজ করেছেন, শেখ হাসিনা যেভাবে কাজ করছেন, সেভাবে আমরা কাজ করবো।’

১৭ আগস্ট (মঙ্গলবার)সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে পিরোজপুর জেলা যুবলীগের আয়োজনে স্থানীয় করোনা আক্রান্ত রোগীদের জন্য ‘শেখ ফজলুল হক মনি ও আরজু মনি ফ্রি অক্সিজেন ব্যাংক’র উদ্বোধন অনুষ্ঠানে সচিবালয়ের নিজ দফতর থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিম বলেন, ‘বঙ্গবন্ধু বলতেন— মানুষের কল্যাণে যা কিছু করা হয় সেটাই সেবা,সেটাই রাজনীতি। বঙ্গবন্ধুকন্যাও একই কথা বলেন।’ মন্ত্রী বলেন, ‘বিত্ত-বৈভবের জন্য রাজনীতি নয়।রাজনীতি হচ্ছে মানুষের জন্য কী করতে পারলাম,কী অবদান রাখতে পারলাম। সেই রাজনীতি শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা বহন করে চলেছেন। বঙ্গবন্ধুর পরিবার জাতির জন্য গৌরবের সঙ্গে কাজ করে যাচ্ছেন।’

শ ম রেজাউল করিম আরও বলেন,‘বঙ্গবন্ধুর আদর্শের উত্তরসূরী ছিলেন শেখ ফজলুল হক মনি।রাজনীতিতে তাঁর অবদান অসামান্য। শেখ ফজলুল হক মনির স্ত্রী আরজু মনিও রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছিলেন।তাদের সন্তানরাও রাজনীতিতে স্বচ্ছ অবস্থানে থেকে দেশের জন্য কাজ করছেন।’

পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল অনুষ্ঠানে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবলীগের সদস্য কামরুজ্জামান খান শামীম, পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু এবং স্থানীয় আ’লীগের ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

Hot this week

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories