Friday, July 24, 2026
26.5 C
Kolkata

১৪,১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী ২ জন আটক করেছে র‍্যাব-৭

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

র‌্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন পশ্চিম নাসিরাবাদ, আমতলা এলাকায় একটি বাসার ভাড়াকৃত বসত ঘরের ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে আজ বুধবার (১৪ অক্টোবর ২০২০)
সকাল:১০ ঘটিকায় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী ১। মোঃ জাহাঙ্গীর আলম (৪২), পিতা- মোঃ আবুল কাশেম এবং ২। নুর জাহান বেগম (৩২), স্বামী- মোঃ জাহাঙ্গীর আলম উভয় সাং- পশ্চিম মাইজচরা, থানা- সুধারাম, জেলা- নোয়াখালী, বর্তমান ঠিকানা- পশ্চিম নাসিরাবাদ, ঈদগাঁ বৌ বাজার, আমতল, থানা- পাহাড়তলী, সিএমপি, চট্টগ্রাম ওদেরকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্ত মতে উক্ত বসতঘরের বাথরুমের ছাদের উপর থেকে ১৪,১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories