Sunday, July 26, 2026
30.4 C
Kolkata

আরবে অনুষ্ঠিত হবে ২০২০ সালের আইপিএল, ছাড়পত্র পেল BCCI

এনবিটিভি ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহিতে হবে ২০২০ সালের আইপিএল। যা আগেই ঘোষণা করেছে বিসিসিআই। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের আইপিএল। ফাইনাল হবে ১০ নভেম্বর। তবে করোনা উদ্বেগের মধ্যে আরব আমিরশাহিতে আইপিএল আয়োজনের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে ছাড়পত্র পাওয়া বাকি ছিল বিসিসিআই-এর। অবশেষে সরকারি সেই ছাড়পত্র মিলেছে, বলেই জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।

আইপিএল চেয়ারম্যান জানান, করোনা ভাইরাসের আবহে আইপিএল সংযুক্ত আরব আমিরশাহিতে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আবেদন কেন্দ্রীয় সরকারকে করা হয়েছিল তা মঞ্জুর হয়েছে।

এদিকে চিনা মোবাইল প্রস্তুতকারি সংস্থা ভিভো IPL-এর টাইটেল স্পনসর থেকে সরে যাওয়ার পর নতুন টাইটেল স্পনসর খুঁজতে শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৮ আগাস্টের মধ্যেই আইপিএল-এর নতুন টাইটেল স্পনসরের নামও জানা যাবে বলে জানান ব্রিজেশ প্যাটেল।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories