Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

ইকুয়েডরের কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৪, আহত ৪৮

নিউজ ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে কারাগারে দাঙ্গার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৪ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন। কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে ইকুয়েডরের গুয়াইয়াস প্রদেশের গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে ঘটনাটি ঘটে। মঙ্গলবার দেশটির সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  চলতি বছরেই দেশটিতে এ নিয়ে তিনবার কারাগারে দাঙ্গার ঘটনা ঘটল।

রয়টার্স জানিয়েছে, ইকুয়েডরের গুয়াইয়াস প্রদেশের গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে এই সহিংস দাঙ্গার ঘটনা ঘটে। কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে সাম্প্রতিক মাসগুলোতে সন্ত্রাসী গ্রুপগুলোর ভেতরে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে দেখা গেছে।

ইকুয়েডরের কারাগার কর্তৃপক্ষ এসএনএআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘গোলাগুলি ও বিস্ফোরণের কারণে কারাগারের মধ্যে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়। উভয়পক্ষের মধ্যে দাঙ্গা ও সহিংসতার কারণে ২৪ জন কারাবন্দি নিহত হয়েছেন এবং ৪৮ জন আহত হয়েছেন।’

এসএনএআই আরও জানিয়েছে, দাঙ্গার পর বিকেলের দিকে কারাগারে ফের নিয়ন্ত্রণ আরোপ করে কর্তৃপক্ষ। এছাড়া নিরাপত্তা বাড়াতে কারাগারের ভেতরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং কারাগারের বাইরে সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

ইকুয়েডরে কারাগারে দাঙ্গা লাগার ঘটনা নতুন কিছু নয়। গত জুলাইয়ে লাতিন এ দেশটির কারাগারগুলোয় ভয়াবহ আকারে দাঙ্গা ছঁড়ালে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট। সেসময় বিভিন্ন জেলে প্রাণ যায় অন্তত ১০০ বন্দির। সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত ছিলো ফেব্রুয়ারিতে। ঐমাসে একদিনেই কারাগারে ছড়ানো দাঙ্গায় ৮০ কয়েদির প্রাণ যায়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories