Saturday, June 20, 2026
38.4 C
Kolkata

বেয়াইয়ের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত বেয়াইন

এনবিটিভি ডেস্ক: বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনার বিবরণে জানা যায় উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার বড়হলদি এলাকার ভবরঞ্জন নাথের মেয়ে গৌরিনাথের সাথে ধর্মনগর উত্তর গঙ্গানগর এলাকার হরেন্দ্র নাথের জ্যেষ্ঠপুত্র বিশ্বজিৎ নাথের ২০১২ সালে বিবাহ হয়। বিশ্বজিৎ নাথ কর্ম সূত্রে মহারাষ্ট্রের পুনা শহরে থাকে। বিবাহের পর বিশ্বজিৎ এর সাথে গৌরিনাথও পুনেতে কর্মস্থলে চলে যান। সেখানে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়।বর্তমানে গোটা দেশে লকডাউনের কারণে বিগত মাস খানেক আগে গৌরী নাথ পুনে থেকে চার বছরের কন্যা সন্তানকে নিয়ে ধর্মনগর উত্তর গঙ্গানগরস্থিত শশুর বাড়িতে চলে আসেন। এরই মধ্যে কিছুদিন পূর্বে গৌরির মা মেয়ের সাথে দেখা করতে উত্তর গঙ্গানগর বিশ্বজিৎ নাথের বাড়ি অর্থাৎ মেয়ের শ্বশুর বাড়িতে আসেন। আচমকা দুপুরে বিশ্বজিৎ নাথের পিতা হরেন্দ্র নাথ মদমত্ত অবস্থায় এসে গৌরির মায়ের উপর চড়াও হয়। জানা যায় সামান্য বাকবিতণ্ডার কারনেই ধারালো দা দিয়ে পুত্রবধূর মায়ের উপর আঘাত করেন বিশ্বজিতের পিতা হরেন্দ্র নাথ। এদিকে গৌরীর চিৎকারে এলাকাবাসী ছুটে এলে এলাকাবাসীর দিকেও দা নিয়ে ধাওয়া করে হরেন্দ্র নাথ বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী রক্তাক্ত বাসন্তী নাথকে ধর্মনগর হাসপাতালে নিয়ে আসে। এদিকে বিষয়টি বাগবাসা আউট পোস্টে জানালে কিছুসময়ের মধ্যেই বাগবাসা থানার পুলিশ হরেন্দ্র নাথকে গ্রেফতার করে ধর্মনগর থানায় নিয়ে আসেন । বর্তমানে গৌরি নাথের মা বাসন্তী নাথের অবস্থা আশঙ্কাজনক। ধর্মনগর হাসপাতালে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Hot this week

জি-৭ সম্মেলনে ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিকে ‘মনগড়া’ বললেন মেলোনি!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে ইতালির...

বিধানসভায় সই জালিয়াতি মামলায় সিআইডি-র নজরে এবার শোভনদেব চট্টোপাধ্যায়!

বিধানসভায় সই জালিয়াতি বিতর্কে এ বার রাজ্যের প্রবীণ নেতা...

যুদ্ধবিরতির ঘোষণা, তবু থামেনি হামলা! ইজরায়েল-হিজবুল্লাহ সংঘাতে ফের উত্তেজনা লেবাননে

ইজরায়েল ও হিজবুল্লাহর মধ্যে দীর্ঘদিনের সংঘাতের মাঝে নতুন করে...

Topics

জি-৭ সম্মেলনে ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিকে ‘মনগড়া’ বললেন মেলোনি!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে ইতালির...

বিধানসভায় সই জালিয়াতি মামলায় সিআইডি-র নজরে এবার শোভনদেব চট্টোপাধ্যায়!

বিধানসভায় সই জালিয়াতি বিতর্কে এ বার রাজ্যের প্রবীণ নেতা...

Related Articles

Popular Categories