Wednesday, March 11, 2026
23.6 C
Kolkata

হবু শ্বশুরের বিদায় বেলাতেও পাশে ছিলেন আলিয়া

জেসমিনা খাতুন: হবু শ্বশুরের বিদায় বেলাতেও পাশে ছিলেন আলিয়া
রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়েটা দেখে যেতে পারলেন না ঋষি কাপুর। শোনা যাচ্ছিল আসছে শীতে জমকালো আয়োজন করে ছেলের বিয়ে দেবেন আলিয়ার সঙ্গে। তবে করোনার কারণে লকডাউনে বিয়ের আয়োজনের পরিকল্পনা ভেস্তে যায়। না, ইচ্ছেটা আর পূর্ণ হলো না ঋষি কাপুরের। এই আগেই না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি।

অসুস্থতার খবর পাওয়ার সাথে সাথেই হবু শ্বশুরকে শেষ দেখা দেখতে হাসপাতালে ছুটে যান মহেশ ভাটের ছোট মেয়ে আলিয়া। হাসপাতালে আলিয়ার উপস্থিতি রণবীর-আলিয়ার বিয়ের গুঞ্জনের মাত্রা আরও বাড়িয়েছে।

এছাড়া ঋষি কাপুরের শেষকৃত্যের সময় যে ১৬ জন ব্যক্তি উপস্থিত থাকার অনুমতি পেয়েছিলেন তার মধ্যেও ছিলেন আলিয়া। হবু শ্বশুরকে চোখের জলে শেষ বিদায় জানিয়েছেন তিনি।

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ এবং ‘কাপুর অ্যান্ড সন্স’ সিনেমাতেও ঋষি কাপুরের সঙ্গে অভিনয় করেছিলেন আলিয়া। সব মিলিয়ে কাপুর পরিবারের সঙ্গে নিজেকে বেশ ভালোভাবেই জড়িয়ে নিয়েছেন আলিয়া। কিন্তু এই সংসারের বউ হয়ে যাওয়ার আগেই এলোমেলো হয়ে গেল সব।

ঋষি কাপুর দীর্ঘদিনই ক্যানসারে ভুগছিলেন। গত বছরই সেপ্টেম্বর মাসে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসা সেরে ফেরেন। এরপর ভালোই ছিলেন তিনি। হঠাৎ মুম্বাইয়ের একটি বেসরকারি হাসাপাতালে বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষি কাপুর। বৃহস্পতিবার বিকেল ৫টায় মুম্বাইয়ের চন্দনওয়াড়ি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

Hot this week

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা, ইরান–আমেরিকা দ্বন্দ্বে উদ্বেগ বাড়ছে!

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। পারস্য উপসাগর...

ইরান যুদ্ধ ইস্যুতে আলোচনায় নিশ্চুপ কেন্দ্র! বিরোধীদের তীক্ষ্ণ প্রশ্ন উত্তাল সংসদ

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই সংসদে পশ্চিম এশিয়ার...

ইরানে হামলার বিরোধিতা জানিয়ে শিয়ালদহে প্রতিবাদে সরব সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা

ইরানে সাম্প্রতিক মার্কিন ও ইজরায়েলি সামরিক হামলার বিরুদ্ধে তীব্র...

ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ না দেওয়ার দাবিতে কমিশনের দ্বারস্থ নাগরিক সংগঠন

রাজ্যের ভোটার তালিকা নিয়ে নতুন করে উদ্বেগ ও বিতর্ক...

‘অমৃত ভারত’ প্রকল্পে বদলে গেল হুগলির শেওড়াফুলি স্টেশন, জীবিকা হারিয়ে বিপাকে অটোচালক ও যাত্রীরা!

হুগলির শেওড়াফুলি রেলস্টেশনকে সম্প্রতি ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায়...

Topics

ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে থাকতে দিল্লি আদালতের অনুমতি, ১০ দিনের অন্তর্বর্তী জামিন শারজিল ইমামের!

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার তথাকথিত বৃহত্তর ষড়যন্ত্র...

Related Articles

Popular Categories