Friday, July 24, 2026
27.2 C
Kolkata

বিধান বাবুর আরোগ্য কামনায় পূজা বারাবনি ব্লকে

এনবিটিভি ডেস্ক: আসানসোল বারাবনি ۔۔۔বিধায়ক বিধান উপাধ্যায়ের আরোগ্য কামনায় বারাবনি বিধান সভার জামগ্রাম অঞ্চলে কাণ্ডেলেশ্বরের মন্দিরে সোমবার পুজো দিলেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা ৷ এদিনের পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনির ব্লক সভাপতি অসিত সিং , বারাবনি ব্লকের তৃণমূলের যুব সভাপতি পার্থ মুখার্জি, জামগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউথ সহ আরো অনেকে ৷ উল্লেখ্য বিগত ছয় দিন আগে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় করোনায় আক্রান্ত হওয়ার পরে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৷ এই বিষয়ে ব্লক সভাপতি অসিত সিং জানিয়েছেন, বারাবনির মাটিতে প্রয়াত বিধায়ক মানিক উপাধ্যায়ের মতই জনপ্রিয় তার সুযোগ্য সন্তান বিধায়ক বিধান উপাধ্যায় ৷ তিনি এই অঞ্চলের মানুষের ঘরের লোক ৷ তাকে সবাই পরিবারের লোকের মত নাম ধরে ডাকে ৷ স্বাভাবিক ভাবেই বিধায়কের অসুস্থতার খবরে বারাবনির অধিবাসীর উদ্বেগ ও উৎকন্ঠা বেড়ে গেছে ৷ তারা তাই প্রতিদিনই বিভিন্ন স্থানে বিধায়কের আরোগ্য কামনায় পুজো দিচ্ছেন ৷

Hot this week

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

Topics

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories