Sunday, October 25, 2026
31 C
Kolkata

চট্টগ্রামে ধর্ষকদের মৃত্যুদন্ডের দাবীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

আজ শুক্রবার (০৯ অক্টোবর২০২০ইং ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলা শাখার উদ্যোগে ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড ও বিচারের দাবীতে পটিয়া শান্তির হাট চত্ত্বরে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলা আহবায়ক মাওলানা নুরুল আলম তালোকদার এর নেতৃত্বে পটিয়া শান্তির হাট এর প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তির হাট চত্ত্বরে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলা সদস্য সচিব মাওলানা আবুল কালাম এর সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শিল্পী ও বানিজ্য বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম মহানগর সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী আলহাজ্ব জান্নাতুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে
বলেন, দেশে আইন আছে কিন্তু আইনের শাসন নেই। যথাযথ তথ্য উপাত্ত থাকা সত্ত্বেও বিচার হচ্ছে না কোন অপরাধীর। প্রতিবাদকারীদের শান্ত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী অপরাধীর গ্রেপ্তার করে, কিন্তু তারা আইনের ফাঁকফোঁকর দিয়ে বেরিয়ে এসে আরো ভয়ঙ্কর হয়ে উঠে। এমন ভঙ্গুর বিচার ও শাসন ব্যবস্থার কারণে ধর্ষণ দিনদিন মহামারি আকার ধারণ করছে।। অতএব ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে এবং দ্রুত বিচার কার্য সম্পন্ন করতে হবে।

প্রধান অতিথি ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীন দেশে একজন নারী স্বাধীনভাবে বাঁচতে না পারায় দেশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। অবৈধ সরকার দেশের জনগণের কথা না ভেবে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে ধর্ষকদেরকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার হরণকারী নীতিহীন, আদর্শহীন সরকারের মূলোৎপাটন করে জনগণের আধিকার প্রতিষ্ঠার জন্য ও অন্যায়-অবিচার রোধ করার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

প্রধান অতিথি আরো বলেন, ইসলাম একটি সার্বজনীন পূর্ণাঙ্গ ধর্ম। ইসলামের আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে পারলে এবং রাষ্ট্রে ইসলামী বিধান বাস্তবায়ন হলে ধর্ষণসহ সকল অপরাধ শুণ্যের কোটায় নেমে আসবে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম পূর্ব জেলা ছদর মাওলানা জাহেদুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলা সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির, সদস্য সচিব মাওলানা আবুল কালাম.ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ-সভাপতি ছাত্র নেতা আব্দুল্লাহ আল মারুফ। উপস্তিত ছিলেন মাওলানা নাজিমউদ্দীন আনসারী সাধারণ সম্পাদক বামুক চট্টগ্রাম পূর্ব জেলা। মাওলানা গিয়াস উদ্দিন আল মাহমুদ সাবেক প্রচার সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা। সাংবাদিক আলমগীর ইসলামাবাদী সাবেক সহ-অর্থ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা। শ্রমিক আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আব্দুল আজিজ, মোহাম্মদ বখতিয়ার, মোহাম্মদ বুরহান উদ্দিনসহ সহযোগী সংগঠন সমূহের জেলা ও থানা নেতৃবৃন্দ প্রমুখ।

বার্তা প্রেরক
মাওলানা গিয়াস উদ্দিন আল মাহমুদ
প্রচার সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ
চট্টগ্রাম পূর্ব জেলা

Hot this week

গরুর মাংস খাওয়ায় হেনস্তার শিকার, বাড়ি ফিরে আত্মহত্যা ১৬ বছরের দলিত পড়ুয়ার!

তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ১৬ বছরের এক দলিত ছাত্রের মৃত্যুকে কেন্দ্র...

জামিয়ায় ছাত্র সংসদের দাবিতে সংঘর্ষ! অনলাইনে পঠনপাঠনের নির্দেশ, ৭ সদস্যের কমিটি গড়ল কর্তৃপক্ষ

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে...

ফের উত্তাল ফ্রান্স! প্যারিসে কার্যত অচলাবস্থা, পথে ৭০ হাজার পুলিশ, গ্রেফতার ১৩৫

এক সপ্তাহের ব্যবধানে ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স। স্কুলগুলির জন্য...

যুদ্ধবিরতির পরেও গাজায় রক্তপাত! ১,৪০০-র বেশি প্যালেস্টিনিয়ান নিহত, ভয়াবহ রিপোর্ট অ্যামনেস্টির

যুদ্ধবিরতির বর্ষপূর্তির পরেও গাজ়ায় থামেনি রক্তপাত। ইজ়রায়েল ও হামাসের...

Topics

গরুর মাংস খাওয়ায় হেনস্তার শিকার, বাড়ি ফিরে আত্মহত্যা ১৬ বছরের দলিত পড়ুয়ার!

তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ১৬ বছরের এক দলিত ছাত্রের মৃত্যুকে কেন্দ্র...

জামিয়ায় ছাত্র সংসদের দাবিতে সংঘর্ষ! অনলাইনে পঠনপাঠনের নির্দেশ, ৭ সদস্যের কমিটি গড়ল কর্তৃপক্ষ

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে...

ফের উত্তাল ফ্রান্স! প্যারিসে কার্যত অচলাবস্থা, পথে ৭০ হাজার পুলিশ, গ্রেফতার ১৩৫

এক সপ্তাহের ব্যবধানে ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স। স্কুলগুলির জন্য...

যুদ্ধবিরতির পরেও গাজায় রক্তপাত! ১,৪০০-র বেশি প্যালেস্টিনিয়ান নিহত, ভয়াবহ রিপোর্ট অ্যামনেস্টির

যুদ্ধবিরতির বর্ষপূর্তির পরেও গাজ়ায় থামেনি রক্তপাত। ইজ়রায়েল ও হামাসের...

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ১ নভেম্বর ১০ লক্ষ মানুষের জমায়েতের ডাক কংগ্রেসের!

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে ফের আন্দোলনের...

Related Articles

Popular Categories