Sunday, July 26, 2026
26.7 C
Kolkata

ইমাম খোমেনীর আদর্শ গ্রহণ করার আহ্বান জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

আন্তর্জাতিক নিউজ ডেক্স: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোমেনী (রহ.)-এর সাধাসিধে জীবনযাপনকে আদর্শ হিসেবে গ্রহণ করার জন্য তার দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি শুক্রবার রাজধানী ইসলামাবাদে রাজনীতিবিদ ও আইনজীবীদের এক সম্মেলনে বক্তব্য রাখার সময় এ আহ্বান জানান।

তিনি ইমাম খোমেনীকে একজন মহান ও অনন্য নেতা হিসেবে উল্লেখ করে বলেন, ইসলামি ইরানের প্রতিষ্ঠাতা কখনো জাকজমকপূর্ণ জীবনযাপন বা রাষ্ট্রীয় প্রটোকল মেনে বিদেশি অতিথিদের আপ্যায়ন করতেন না। তিনি তাঁর সহজসরল ও সাধারণ জীবনযাপন দিয়ে মানুষের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছিলেন।

ইমরান খান পাকিস্তানি জনগণ বিশেষ করে সেদেশের রাজনীতিবিদদের উদ্দেশ করে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থপতিকে বিশ্বের কোনো দেশের কোনো নেতার সঙ্গে তুলনা করা সম্ভব নয়। ইমরান খান বলেন, ইমাম খোমেনী (রহ.) ইসলামি মূল্যবোধ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন।

পাক প্রধানমন্ত্রী তার দেশের রাষ্ট্রযন্ত্র থেকে দুর্নীতি উচ্ছেদে উৎসাহ দিতে গিয়ে আরো বলেছেন, তার সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং যারা দুর্নীতি করে তাদের কাছে তিনি আত্মসমর্পন করবেন না। ২০১৮ সালে ক্ষমতায় আসার আগে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ও পাকিস্তানের অর্থনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ইমরান খান।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories