Saturday, July 25, 2026
27.1 C
Kolkata

পুনর্নির্বাচিত হলে এক মাসের মধ্যে ইরান আমেরিকার সঙ্গে নতুন পরমাণু চুক্তি করবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যদি আসন্ন নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসতে পারেন তাহলে ইসলামি প্রজাতন্ত্র ইরান আমেরিকার সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি করতে বাধ্য হবে।

গতকাল (শুক্রবার) আমেরিকার রক্ষণশীল রেডিও সঞ্চালক রাশ লিম্বার সঙ্গে দুই ঘণ্টাব্যাপী ফোনলাপে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন। তিনি জোরালোভাবে বলেন, “যদি আমি আবার নির্বাচিত হতে পারি তাহলে এক মাসের মধ্যে ইরানের সঙ্গে একটি বিরাট বড় চুক্তি হবে।” অবশ্য, এ সময় তিনি ইরানের বিরুদ্ধে একটি হুমকিও দেন। তিনি বলেন, যদি ইরান আমেরিকার বিরুদ্ধে কোনো কিছু করে তাহলে তাকে এক হাজার গুণ মূল্য দিতে হবে।

ট্রাম্প বলেন, “ইরান জানে এবং বিষয়টি লক্ষ্য করেছে যে, যদি তারা আমাদের সঙ্গে খারাপ কিছু করে তাহলে আমরা তাদের সঙ্গে এমন কিছু করবো যা তারা কখনো করে নি।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
এর আগে গত আগস্ট মাসে ট্রাম্প দাবি করেছিলেন, “ইরান আমেরিকার কাছে আসতে বাধ্য হবে এবং তিনি পুনর্বাচিত হওয়ার এক মাসের মধ্যে নতুন পরমাণু চুক্তি সই করবে।”

ওই বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছিলেন, “ইরান কারো সঙ্গে কোনো ব্যাপারে আলোচনা করতে দ্বিধা করে না কিন্তু চুক্তি হয়ে যাওয়া বিষয় নিয়ে ইরান আলোচনা করবে না।”

তেহরান বারবার বলছে, তারা কেবল ২০১৫ সালে শুরু হওয়া পরমাণু সমঝোতার কাঠামোর ভেতরে থেকেই আমেরিকার সঙ্গে আলোচনা করতে পারে।

২০১৮ সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর থেকে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা মারাত্মকভাবে বেড়েছে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories